Saturday, May 16, 2026
Homeঅপরাধী ও নির্যাতিতকে এক সারণিতে রাখা ভারত সহ্য করবে না, ফের অবস্থান...

অপরাধী ও নির্যাতিতকে এক সারণিতে রাখা ভারত সহ্য করবে না, ফের অবস্থান স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর

ওয়েবডেস্ক- সন্ত্রাসবাদের (Terrorism) বিরুদ্ধে জিরো টলারেন্স (Zero Tolerance) নীতি নিয়েছে ভারত। শনিবার ব্রিটিশ বিদেশ সচিব ডেভিড ল্যামির সঙ্গে এক বৈঠকে ফের একবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান নিশ্চিত করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (External Affairs Minister S. Jaishankar) । অপারেশন সিঁদুর (Operation Sindur) ও ভারত ও পাকিস্তানের (India Pakistan Conflict) মধ্যে সংঘর্ষ তীব্র আকার নিয়েছে। এমতাবস্থায় কয়েকটি দেশ ভারত ও পাকিস্তানকে এক সারণিতে রাখছে।

এই মনোভাব ভারতের কাছে অত্যন্ত অস্বস্তিদায়ক। ভারত ও ব্রিটেন দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করতে এদিন সকালে নয়াদিল্লিতে অবতরণ করেন ব্রিটিশ বিদেশ সচিব ডেভিড ল্যামি। ভারতকে আগেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন জানিয়েছে ব্রিটেন। ল্যামির সঙ্গে বৈঠকের মধ্যেই ব্রিটিশ সরকারকের কৃতজ্ঞতা জানিয়েছে বিদেশমন্ত্রী জয়শঙ্কর। বিদেশমন্ত্রী বলেন, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়েছে। আশা করছি, আমাদের বন্ধু দেশগুলি ভারতেই এই পদক্ষেপ বুঝতে পারছে। অপরাধী ও নির্যাতিতকে এক সারণিতে রাখা আমরা কোনওভাবেই সহ্য করব না।

আরও পড়ুন- জলের জন্য কাঁদছে পাকিস্তান, ভারতকে চারবার চিঠি, কী সিদ্ধান্ত দিল্লির?

ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বিদেশমন্ত্রী বলেন,  ভারত-ব্রিটেন এফটিএ এবং ডাবল কনট্রিবিউশন কনভেনশন সত্যই একটা মাইলফলক হয়ে থাকবে ৷ এই চুক্তি আমাদের দুই দেশের মধ্যে বাণিজ্য আরও এগিয়ে নিয়ে যাবে। বিনিয়োগ ত্বরান্বিত করবে। পাশাপাশি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের কৌশলগত দিকগুলির উপর এর ইতিবাচক প্রভাব পড়বে ৷

ভারত ও পাকিস্তান- দুই দেশের সঙ্গেই সম্পর্ক রয়েছে ব্রিটেনের ৷  ভারত পাক সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এদিকে গত ১৬ মে অপারেশন সিঁদুর স্থগিতের পাঁচ দিন পরেই বিদেশ সচিব ল্যামি পাক সফরে যান। সেই সময় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গেও কথা বলেন তিনি।

দেখুন আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto