Friday, May 1, 2026
Homeরথে উঠলেই গ্রেফতার! রথযাত্রা ঘিরে কড়া নির্দেশ ওড়িশা সরকারের

রথে উঠলেই গ্রেফতার! রথযাত্রা ঘিরে কড়া নির্দেশ ওড়িশা সরকারের

ওয়েব ডেস্ক: আগামী ২৭ জুন পুরীতে অনুষ্ঠিত হতে চলেছে জগন্নাথদেবের রথযাত্রা (Puri Rath Yatra 2025)। প্রতিবছরের মতো এবারও লক্ষ লক্ষ পূর্ণার্থী ভিড় জমাবেন পুরীতে। সেই ভিড় সামলানো ও রথযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল ওড়িশা সরকার।

রবিবার মন্দির কমিটির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন । বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, “এই বছর রথে শুধুমাত্র সেবায়েতরাই উঠতে পারবেন। তাঁদের ছাড়া কেউ রথে চাপার চেষ্টা করলেই সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে।” এর জন্য মন্দির কমিটির কাছ থেকে সেবায়েতদের নামের তালিকা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে হওয়া মামলা খারিজ হাইকোর্টে

শুধু তাই নয়, সেবায়েতদের জন্যও জারি হয়েছে মোবাইল ব্যবহার সংক্রান্ত কড়া বিধিনিষেধ। মন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন, “রথে উঠে কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না। মোবাইল সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।”

ভিড় সামাল দিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। ওড়িশার ডিজিপি জানিয়েছেন, পুরী, ভুবনেশ্বর ও কোনারক যাওয়ার পথে লাগানো হচ্ছে সিসিটিভি। পুরী টাউন থানায় তৈরি হচ্ছে বিশেষ কন্ট্রোল সেন্টার, যেখানে থেকে নজরদারি চালানো হবে।

এছাড়াও, ভক্তদের সুবিধার্থে একটি বিশেষ মোবাইল অ্যাপ চালুর পরিকল্পনা করা হয়েছে, যার মাধ্যমে রথযাত্রা সংক্রান্ত সমস্ত আপডেট মিলবে। নিরাপত্তা আরও মজবুত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অনুরোধও জানিয়েছে ওড়িশা সরকার।

পুরীতে রথযাত্রার দিন যেন কোনওভাবেই বিশৃঙ্খলা না ঘটে, তা নিশ্চিত করতেই এমন কড়া পদক্ষেপ প্রশাসনের। জয় জগন্নাথ ধ্বনির মাঝে এবার বাড়তি নজর পড়ছে নিরাপত্তার দিকেও।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188