Friday, June 19, 2026
Homeসবচেয়ে বড় হামলা ইরানের, ধুলোয় মিশল ইজরায়েলি গোয়েন্দা অফিস

সবচেয়ে বড় হামলা ইরানের, ধুলোয় মিশল ইজরায়েলি গোয়েন্দা অফিস

ওয়েব ডেস্ক: ইরানের প্রত্যাঘাতে (Israel-Iran War) জ্বলছে তেল আভিভ। নেতানিয়াহুর দম্ভের উপর গিয়ে আছড়ে পড়েছে একের পর এক ইরানি মিসাইল। বিগত ৪৮ ঘন্টায় মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে ইরানি সেনা। ইজরায়েলের অন্যতম বৃহৎ হাসপাতালের সঙ্গে হামলা চালানো হল তেল আভিভে মোসাদের (Mossad) সদর দফতর এবং সামরিক গোয়েন্দা সংস্থা AMAN-এর কার্যালয়ে।

ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর তরফে জানানো হয়েছে, ইরানি অ্যারোস্পেস বাহিনী এই হামলা চালিয়েছে। ইরানি সংবাদ সংস্থার তরফে দাবি করা হয়েছে, ইরানের অ্যারোস্পেস ফোর্স সফলভাবে ইজরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা AMAN এবং তেল আভিভে মোসাদের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মূল ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। ইজরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে হামলা চালানো হয়েছে এবং বর্তমানে ওই এলাকায় আগুন জ্বলছে।

আরও পড়ুন: ইরানে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালাবে আমেরিকা! শুরু হয়ে গেল প্রস্তুতি?

যদিও ইজরায়েল এই দাবিকে পুরোপুরি নস্যাৎ করেছে। তাঁদের বক্তব্য, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র মোসাদের দফতরের নিকটবর্তী একটি বাস পার্কিং এলাকায় পড়ে, মূল ভবনে নয়। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গিয়েছে।

এছাড়াও, ইরান আরও দাবি করেছে, ইজরায়েলের হাইফা শহরে তাদের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং জেরুজালেমে গভীর রাতে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। শুক্রবার এই সংঘাত সপ্তম দিনে পড়েছে, এবং এখনও উত্তেজনা প্রশমনের কোনও লক্ষণ নেই।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto