Tuesday, June 16, 2026
Homeবর্ষার শুরুতেই সেতু বিপর্যয়! ফের কাঠগড়ায় বিহার প্রশাসন

বর্ষার শুরুতেই সেতু বিপর্যয়! ফের কাঠগড়ায় বিহার প্রশাসন

ওয়েব ডেস্ক: বর্ষা শুরু হতেই ফের বিপর্যয় বিহারে (Bihar)। আবারও ভেঙে পড়ল সেতু (Bridge Collapse)। এবার ঘটনাস্থল বিহারের সহরসা জেলার পাথরঘাট ব্লক। বুধবার সকালে একটি পুরনো সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেতুটি এলাকার বাসিন্দাদের জাতীয় সড়কের সঙ্গে সংযোগ রক্ষা করত। এই সেতু ধসে পড়ায় কার্যত ছিন্ন হয়ে গেল যোগাযোগ ব্যবস্থা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে একটি ভুট্টাবোঝাই ট্র্যাক্টর সেতু পার হচ্ছিল। সেখানে আচমকাই সেতু মাঝপথে ভেঙে পড়ে। চালক বিপদ আঁচ করে আগেভাগেই লাফিয়ে পড়ায় প্রাণে বেঁচে যান। সৌভাগ্যবশত সেতুর উপর আর কেউ ছিলেন না। নাহলে হতাহতের সংখ্যা অনেক বেশি হতে পারত।

আরও পড়ুন: “ঘুম ভাঙে না…,” অদ্ভুত কারণ দেখিয়ে ইস্তফা যোগীরাজ্যের কনস্টেবলের

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বহু বছর ধরেই সেতুটি বেহাল অবস্থায় ছিল। বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছিল, অনেক জায়গায় পিচ সরে গিয়ে রড বেরিয়ে পড়েছিল। স্থানীয়দের একাধিকবার আবেদন সত্ত্বেও কোনও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেয়নি প্রশাসন। অবশেষে বুধবার সেতুটি যেন নিজের বিপন্ন দশারই প্রমাণ দিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল।

বিশেষজ্ঞদের মতে, সেতুটি অন্তত ২০-২৫ বছরের পুরনো। নিয়মিত রক্ষণাবেক্ষণ না হওয়ায় নির্মাণ কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। ভারী ট্র্যাক্টরের চাপ হয়তো সেই দুর্বল কাঠামোকে চূড়ান্ত ধাক্কা দেয়।

উল্লেখযোগ্যভাবে, এই ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। গত বছর বিহারে মাত্র ১৩ দিনের মধ্যে ছ’টি সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল। তখনও তীব্র সমালোচনার মুখে পড়েছিল রাজ্য সরকার। বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন, সরকার কি বড়সড় প্রাণহানির ঘটনার জন্য অপেক্ষা করছে? এবার সহরসায় নতুন করে সেতু ভাঙার ঘটনায় আরও একবার কাঠগড়ায় বিহারের পরিকাঠামো এবং প্রশাসনিক উদাসীনতা।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO