Thursday, April 30, 2026
Home'অপারেশন সিন্ধু', তৃতীয় বিমানে ইরান থেকে দেশে ফিরল ২৮০’ র বেশি ভারতীয়,...

‘অপারেশন সিন্ধু’, তৃতীয় বিমানে ইরান থেকে দেশে ফিরল ২৮০’ র বেশি ভারতীয়, বেশিরভাগই পড়ুয়া

ওয়েবডেস্ক- ইজরায়েল-ইরান (Israel-Iran War) যুদ্ধে ভয়াবহ পরিস্থিতিতে ভারতীয়দের দেশে ফেরাতে তৎপর মোদি সরকার। অব্যাহত অপারেশন সিন্ধু (Operation Sindhu)। গতকাল রাতে ২৮০’ র বেশি ভারতীয় নিয়ে ইরান থেকে বিশেষ উড়ানে দিল্লি ফিরেছে। এখনও পর্যন্ত ইরান থেকে ১ হাজার ১১৭ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এর আগে ৩১০ জন ভারতীয় নাগরিক (Indian Citizens) ইরান থেকে ভারতে আসেন। এদিকে নেপাল এবং শ্রীলঙ্কা ইরান থেকে তাদের নাগরিকদের দেশে ফিরতে সহায়তা করার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। নেপালের বিদেশ মন্ত্রী আরজু রানা দেউবা এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন নেপাল ভারত মজবুত সম্পর্কের দিকটি আরও একবার অপারেশন সিন্ধুর মাধ্যমে আরও একবার প্রতিফলিত হয়েছে।

আরও পড়ুন- বন্যা পরিস্থিতি গুজরাট ও মহারাষ্ট্রে, দেশজুড়ে সতর্কতা জারি

শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী এক সোশ্যাল মিডিয়া পোস্টে ইরানে আটক সে দেশের নাগরিকদের দ্রুত উদ্ধারের জন্য ভারত সরকার এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

গতরাতে ২৯০ জনের বেশি ভারতীয় নাগরিক দেশে ফিরেছেন, তাদের মধ্যে ২০০ জন পড়ুয়া। এর সকলেই জম্মু-কাশ্মীরের। এদের সকলকেই বিশেষ বিমানে দিল্লি ফিরিয়ে আনা হয়।

রবিবার অপারেশন সিন্ধু-এর অধীনে একটি বিশেষ বিমান যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে ২৮০ জনেরও বেশি ভারতীয় নাগরিককে ফিরিয়ে এনেছে। মহান এয়ারের ফ্লাইট (W50071A) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (IGI) বিমানবন্দরে অবতরণ করে, যার বেশিরভাগই ছাত্র এবং তীর্থযাত্রী ছিল। যাত্রীদের মধ্যে জম্মু ও কাশ্মীরের ২০০ জনেরও বেশি শিক্ষার্থী ছিলেন, এবং জিয়ারতের জন্য ইরান ভ্রমণকারী বেশ কয়েকজন তীর্থযাত্রীও ছিলেন। সকলের হাতেই ছিল ভারতীয় পতাকা। দেশে ফিরে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। সকলেই বিমান বন্দরে পা দিয়েই ইরানের ভয়াবহতার কথা তুলে ধরেন।

উল্লেখ্য, ইজরায়েল-ইরান যুদ্ধে উত্তেজনার আবহে উদ্বিগ্ন ভারত সরকার। ওই দেশে বসবাসকারী ভারতীয়রা যাতে নিরাপদে, নির্বিঘ্নে ভারতে ফিরতে পারে, তার জন্য অপারেশন সিন্ধু কর্মসূচি নেয় ভারত। এই কর্মসূচি অব্যাহত আছে। শুক্রবার ইরানের মাশহাদ থেকে ৫০০ জন কাশ্মীরিসহ ১,০০০ জন ভারতীয় শিক্ষার্থীকে বহনকারী মাহান এয়ারের দুটি বিমানও দিল্লিতে অবতরণ করে। শনিবার তৃতীয় একটি বিমানও অবতরণ করে।

দেখুন আরও খবর-

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188