Tuesday, June 9, 2026
Homeবৃষ্টিতে বেহাল অবস্থা বক্সা পাহাড়ের রাস্তাঘাটের

বৃষ্টিতে বেহাল অবস্থা বক্সা পাহাড়ের রাস্তাঘাটের

আলিপুরদুয়ার: বৃষ্টিতে বেহাল অবস্থা বক্সা পাহাড়ের (Buxa hill) রাস্তাঘাটের। জানা গিয়েছে, কয়েক মাস আগেই তৈরি বক্সা পাহাড়ের (Buxa hill) জিরো পয়েন্ট (Zero Point) থেকে ভিউ পয়েন্টগামী রাস্তা। অভিযোগ, বর্ষার শুরুতেই বৃষ্টিতে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে সেই নতুন রাস্তা। পুরো রাস্তায় বর্তমানে রয়েছে বড় বড় পাথরের চাঙর আর গর্ত। পাহাড়ি রাস্তায় (mountain road) ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা(accident) ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

কালচিনি ব্লকের (Kalchini Block) রাজা ভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের(Raja Bhatkhawa Gram Panchayat) অন্তর্গত এই বক্সা পাহাড়ের কোলে বক্সাদুয়ার, সদরবাজার, লেপচাখা, টাসিগাও সহ একাধিক গ্রাম রয়েছে।বক্সা পাহাড়ের জিরো পয়েন্ট থেকে বাকি রাস্তা পাথুরে ও উর্বর হওয়ায় সে রাস্তায় আর গাড়ি যেতে পারে না। ফলে সেখান থেকে পায়ে হেটেই বক্সা ফোর্ট, লেপচাখা সহ অন্যান্য গ্রামে  যেতে হয় বাসিন্দা ও পর্যটকদের(Tourist)।

আরও পড়ুন: উত্তরপাড়ায় এক তরুনীকে রাসায়নিক তরল ছুঁড়ে মারার অভিযোগ

গত বছর আগস্ট মাসে পর্যটক ও স্থানীয়দের কথা মাথায় রেখে এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। পাহাড়ি গ্রামগুলো বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত হওয়ায় কাজ চলাকালীন একাধিকবার বনদফতরের বাঁধার মুখেও পড়তে হয়েছিল বলে অভিযোগ। এরপর গত বছর নভেম্বর মাসে এই কাজ শেষ হয় এবং পলি ও পাথর দিয়ে পাহাড়ের গায়ে তৈরি হয় নতুন রাস্তা। তবে বৃষ্টি হতেই ধুয়ে গিয়েছে সেই রাস্তা, বর্তমানে তা চলাচলের অযোগ্য বলেও দাবি বাসিন্দাদের।

বক্সা পাহাড়ের বাসিন্দারা জানান, ‘বর্তমানে যাতায়াতে প্রচন্ড সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। কেউ অসুস্থ হলে তাঁকে সমতলে নিয়ে যেতে মাথার ঘাম পড়ছে পায়ে। প্রশাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত’। যদিও গ্রাম পঞ্চায়েত থেকে শীঘ্রই সেখানে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

দেখুন আরও খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d