Saturday, April 25, 2026
HomeBig newsভেঙে খান খান কংগ্রেস, কী হবে ২৬ -এ?

ভেঙে খান খান কংগ্রেস, কী হবে ২৬ -এ?

কলকাতা: উত্তরবঙ্গের রাজনীতিতে ‘চমক’। তৃণমূলে যোগ দিলেন উত্তরবঙ্গের বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা মাটিগাড়া-নকশালবাড়ির প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার (North Bengal Shankar Malakar joins TMC)। বুধবার কলকাতায় তৃণমূল ভবনে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন শঙ্কর। কলকাতায় তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাত ধরে দল বদল করেন শঙ্কর। দার্জিলিং কংগ্রেসের সভাপতি পদে ছিলেন তিনি। এদিন দুপুরে কংগ্রেসের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে তাঁকে দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি পদ থেকে সরিয়েও দেওয়া হয়।

শঙ্করের দলবদলে উত্তরে কার্যত অভিভাবকহীন হয়ে গেল কংগ্রেস। শঙ্করের দলত্যাগ উত্তরবঙ্গে কংগ্রেসের জন্য যেমন ধাক্কা, তেমনই ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের জন্য লাভজনক। ২০১১ থেকে ২০২১ পর্যন্ত মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক। প্রায় ২০ বছর ধরে জেলা কংগ্রেসের সভাপতিও ছিলেন। রাহুল গান্ধীর ভারত জোড়ো পদযাত্রা গিয়েছিলেন তখন প্রচুর জমায়েত করেছিলেন। প্রথমে প্রিয়রঞ্জন দাশমুন্সির অনুগামী হিসাবে পরিচিত ছিলেন। পরে দীপা দাশমুন্সির শিবিরে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতিও হয়েছিলেন এক সময়ে। তবে দলত্যাগের আগে পর্যন্ত শঙ্কর দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি পদে ছিলেন।

আরও পড়ুন: সিকিমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, দেখুন ভয় ধরানো ভিডিও

তণমূলে যোগ দিয়ে শঙ্কর জানান, মঙ্গলবারই মল্লিকার্জুন খাড়্গেকে তিনি চিঠি দিয়ে পদত্যাগের কথা জানিয়ে দেন। সেই চিঠির প্রতিলিপিও তুলে ধরেন এ দিন। এ দিন তৃণমূলে যোগ দিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন শঙ্কর মালাকার। একই সঙ্গে তোপ দাগেন প্রদেশ কংগ্রেসের বিরুদ্ধেও। স্পষ্ট বলেন, ‘এই প্রদেশ কংগ্রেস অযোগ্য। বাংলায় কোনও রাজনৈতিক দলের সঙ্গে লড়াই করার ক্ষমতা বর্তমান প্রদেশ নেতৃত্বের নেই।’ শোনা যাচ্ছে, ছাব্বিশের নির্বাচনে মাটিগাড়া-নকশালবাড়ি আসনেই তাঁকে প্রার্থী করতে পারে ঘাসফুল শিবির।

দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot