Wednesday, June 17, 2026
HomeScrollতামিলনাড়ুতে কাজে গিয়ে অপহরণের ফাঁদে, পুলিশের তৎপরতায় উদ্ধার বাংলার ১৬ জন যুবক

তামিলনাড়ুতে কাজে গিয়ে অপহরণের ফাঁদে, পুলিশের তৎপরতায় উদ্ধার বাংলার ১৬ জন যুবক

ওয়েবডেস্ক: পেটের টানে তামিলনাড়ুতে (Tamilnadu) কাজের সন্ধানে গিয়েছিলেন বাংলার (West Bengal) গ্রামের বেশ কয়েকজন যুবক। কিন্তু সেখানে গিয়ে তাদের জন্য যে বড় বিপদ অপেক্ষা করছে, তা ভাবতে পারেনি কেউই। ওই যুবকদের পড়তে হয় অপহরণের ফাঁদে (kidnapping trap) । শুধু তাই নয়, বাড়িতে ফোন করে চাওয়া হয় মুক্তিপণ!

জানা গেছে, কাজের সন্ধানে তামিলনাড়ুতে গিয়েছিলেন ১৬ জন শ্রমিক। এদের সকলের বাড়ি বাংলারই বিভিন্ন প্রান্তে। এদের মধ্যে মুর্শিদাবাদের নবগ্রাম (Nabagram) ও বহরমপুর (Baharampur) থেকে ৮ জন এবং বীরভূমের রামপুরহাটের (Birbhum, Rampurhat) ৮ জন শ্রমিক ছিলেন। বুধবার তারা রওনা দেন।

আরও পড়ুন: ইদ-রামনবমীতে নিরাপত্তার চাদরে মোড়া শহর, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের

কিন্তু বৃহস্পতিবার তামিলনাড়ুতে পা দিতে ঘটে বিপত্তি। প্রথমে বুঝতে পারেননি তারা। দেখেন একটি গাড়ি তাদের জন্য অপেক্ষা করছে। ভাবেন যেখানে তারা কাজ করবেন, তাঁরাই হয়তো পাঠিয়েছেন। চেপে বসে তাতে। কিন্তু ভুল ভাঙে পড়ে। কিছুক্ষণ পরই বুঝতে পারেন, তাঁদের অপহরণ করা হয়েছে। কিন্তু তখন কিছুই করার নেই। এরপর তাঁদের নিয়ে যাওয়া হয় সালেমে। সেখান থেকে তাঁদের পরিবারগুলির ফোন করে মোটা অঙ্কের মুক্তিপণ চাওয়া হয়। তখনই পরিবারের লোকজন তড়িঘড়ি থানায় বিষয়টি জানান। পুলিশ তড়িঘড়ি অ্যাকশন নেন।

নবগ্রাম, বহরমপুর ও রামপুরহাটের পুলিশ তামিলনাড়ু পুলিশের সঙ্গে যোগাযোগ করে। যে নম্বর থেকে ফোন এসেছিল তার টাওয়ার লোকেশন দেখায়, তামিলনাড়ুর সালেমে। সেইমতো তামিলনাড়ু পুলিশ অভিযান চালায় অপহরণকারীদের ডেরায়। সেখান থেকেই উদ্ধার হয় বাংলার ১৬ জন শ্রমিক। তাদের উদ্ধার করেছে পুলিশ।

গোটা অপারেশনে মাত্র ৬ ঘণ্টা লেগেছে বলে জানা গিয়েছে। ভিনরাজ্যে কাজের সন্ধানে গিয়ে এমন বিপদে পড়ে শ্রমিকরা ফিরে আসতে চান। তবে পুলিশের এই তৎপরতায় স্বস্তিতে শ্রমিকদের পরিবারগুলি।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO