Sunday, July 12, 2026
HomeScrollবিজেপি শাসিত রাজ্যেই বন্ধ হচ্ছে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প!

বিজেপি শাসিত রাজ্যেই বন্ধ হচ্ছে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প!

ওয়েব ডেস্ক: কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’-এ (Ayushman Bharat Scheme) ৪০০ কোটি টাকার বেশি বকেয়া রেখছে কেন্দ্র সরকার (Government of India)। তাই এবার এই সরকারি প্রকল্পের আওতায় চিকিৎসা পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিল ৬০০ বেসরকারি হাসপাতাল (Private Hospital)। আর এই ঘটনা ঘটল বিজেপি (BJP) শাসিত এক রাজ্যে। হরিয়ানার (Haryana) ‘ডবল ইঞ্জিন সরকার’-এর অন্দরেই কেন্দ্র সরকারের প্রকল্পের টাকা দেওয়া নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। তাহলে কি ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প নিয়ে বড় বড় বক্তৃতাই সার, আদতে প্রকল্পের সুবিধা দিতে অপারগ মোদি সরকার? এই প্রশ্নটা উঠছে।

সম্প্রতি, কেন্দ্র সরকারের স্বাস্থ্যবীমা প্রকল্পের টাকা সময়মতো মিটিয়ে দেওয়া হচ্ছে না। এই অভিযোগে এবার এই প্রকল্পের আওতায় চিকিৎসা না করার সিদ্ধান্ত নিল হরিয়ানার ৬০০টি বেসরকারি হাসপাতাল। সূত্রের খবর, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোশিয়েশনের (Indian Medical Association) হরিয়ানা শাখার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ৪০০ কোটি টাকা বকেয়া রাখার কারণে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে প্রকল্পের পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দেওয়া হয়েছে হাসপাতালের তরফে।

আরও পড়ুন: বাড়ছে নতুন রোগের আতঙ্ক, আক্রান্ত ১০১, মৃত্যু ১ রোগীর

উল্লেখ্য, হরিয়ানায় প্রায় ৩,০০০ হাসপাতাল কেন্দ্র সরকারের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায় রোগীদের পরিষেবা প্রদান করে। এর মধ্যে ৬০০টি বেসরকারি হাসপাতাল রয়েছে বলে খবর। তাই এখন এই ৬০০ হাসপাতাল প্রকল্পের পরিষেবা দেওয়া বন্ধ করে দিলে হরিয়ানার চিকিৎসা ব্যবস্থায় বিরাট প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, হরিয়ানা হল বিজেপি শাসিত রাজ্য। অর্থাৎ, সেখানে রয়েছে ‘ডবল ইঞ্জিন’ সরকার। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্র সরকারের প্রকল্পের টাকা সময়মতো না পৌঁছনো নিয়ে উঠতে শুরু করেছে বিভিন্ন প্রশ্ন। তবে আইএমএ-র হরিয়ানা শাখার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে রাজ্য সরকারকে এই বিষয়ে অবগত করা হয়েছে। কিন্তু ৩ ফেব্রুয়ারির আগে বকেয়া টাকা না মেটানো হলে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের পরিষেবা বন্ধ করে দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছে আইএমএ।

দেখুন আরও খবর:  

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto