Monday, June 15, 2026
HomeScrollঅসমে খনি থেকে উদ্ধার আরও ৩ শ্রমিকের দেহ, শোকজ্ঞাপন হিমন্তের

অসমে খনি থেকে উদ্ধার আরও ৩ শ্রমিকের দেহ, শোকজ্ঞাপন হিমন্তের

গুয়াহাটি: আগেই উদ্ধার হয়েছিল একজনের দেহ। এবারের অসমের (Assam) অবৈধ কয়লা খনি (coal mine) থেকে আরও তিন শ্রমিকের দেহ উদ্ধার হল। মোট মৃতের সংখ্যা বেড়ে হল চার।

এখনও জারি আছে উদ্ধার অভিযান। খনির মধ্যে জলস্তর বেড়ে যাওয়ার কারণেই উদ্ধার কাজে প্রধান প্রতিবন্ধকতা। এখনও আরও সাতজন খনিতে আটকা পড়ে আছে। তাদের কাছে পৌঁছনোর জন্য ভারতীয় নৌবাহিনীর একাধিক সংস্থা উদ্ধার চালাচ্ছে।

শনিবার অসমের ডিমা হাসাও (Dima Hasao) খনি দুর্ঘটনায় তিনজনের দেহ উদ্ধার করে র‍্যাট হোল মাইন। সেনা, নৌবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা (NDRF) বাহিনী সহ পাঁচ র‍্যাট হোল মাইনার্স এই উদ্ধার কাজ চালাচ্ছে।

আরও পড়ুন: মোদি আর পরমাত্মা প্রেরিত নন, নন ভগবান

৬ জানুয়ারি অসমের উমরাংসো এলাকায় খনির মধ্যে হঠাৎ করে জল ঢুকতে শুরু করে। সেই সময় খনির মধ্যে কর্মরত ছিলেন শ্রমিকরা। নিহতদের একজন লিজেন মাগার (২৭) দিমা হাসাওর উমরাংসোর কালামাটি গ্রামের। ডুবুরিরা মাগারের দেহ উদ্ধার করে।  এর আগে সোমবার খনি থেকে নেপালি নাগরিক নামে আরেক খনি শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Assam Chief Minister Himanta Biswa Sarma) এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ‘উমরাংসুতে উদ্ধার প্রচেষ্টা অব্যাহত। আজ সকালে এক শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। এই কঠিন সময় আমরা নিহত শ্রমিকদের পরিবারের পাশে আছি।‘

এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, আজ সকালেও উদ্ধার কাজ জারি আছে। খনিটি ৩০০ ফুট গভীর, জলস্তর প্রায় ১০০ ফুট উপরে রয়েছে। পাঁচটি পাম্পের সাহায্যে জল বের করার কাজ চলছে। পাম্পগুলি ৫০০ প্রতি মিনিটে ৫০০ গ্যালন জল বের করার ক্ষমতা রয়েছে। পাম্পগুলিকে মহারাষ্ট্র থেকে আনা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, নাগপুর থেকে আরেকটি মেশিন আনা হয়েছে এবং শনিবার সকাল থেকে এটি চালু করা হয়েছে। আশা করা হচ্ছে, সন্ধ্যার মধ্যে সব জল বের করে আনা সম্ভব হবে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO