Friday, May 15, 2026
HomeBig newsদিল্লি বিস্ফোরণে গ্রেফতার গাড়ির মালিক নাদিম খান
Delhi Bomb Blast

দিল্লি বিস্ফোরণে গ্রেফতার গাড়ির মালিক নাদিম খান

দিল্লি মেট্রো, লালকেল্লা, বিভিন্ন সরকারি ভবন, বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি

নয়াদিল্লি: দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের (Delhi Bomb Blast) ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং বর্তমানে দিল্লি পুলিশের স্পেশাল সেল তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিস্ফোরণের ঘটনার পর শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ প্রকাশ করেছেন।

যে গাড়িটিতে বিস্ফোরণ হয়েছিল ( হুন্ডাই আই ১০), সেই গাড়ির মালিককে ফরিদাবাদ থেকে গ্রেপ্তার করা হল। ধৃতের নাম নাদিম খান। সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং বর্তমানে দিল্লি পুলিশের স্পেশাল সেল তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। সন্দেহভাজন ব্যক্তির জম্মু ও কাশ্মীরের সঙ্গে সম্ভাব্য যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশও। এই হামলার পরিকল্পনা এবং বাস্তবায়নে আরও বিস্তৃত নেটওয়ার্ক জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না নিরাপত্তা বিষয়ক তদন্তকারী আধিকারিকেরা৷

আরও পড়ুন: লালকেল্লায় বিস্ফোরণ নিয়ে কী বললেন অমিত শাহ

দিল্লি মেট্রো, লালকেল্লা, বিভিন্ন সরকারি ভবন এবং ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের রাজধানী দিল্লিতে (এনসিআর সহ) হাই অ্যালার্ট জারি করেছে সিআইএসএফ। পরিস্থিতির নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে এবং কর্মীরা প্রস্তুত রয়েছেন।

দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা বলেন, ‘‘আজ সন্ধ্যা ৬.৫২ মিনিট নাগাদ, রেড সিগন্যালে ধীরগতির একটি গাড়ি থামে। সেই গাড়িতে একটি বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের কারণে আশেপাশের যানবাহনগুলিও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে পৌঁছচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)৷ ‘কারণ এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি,’ ঘটনাস্থলে দাঁড়িয়ে বললেন শাহ। ইতিমধ্যেই
ঘটনাস্থলে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, ‘‘দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পিছনে সঠিক কারণ এখনও জানা যায়নি।’’ তিনি জানান, যে NIA এবং NSG সহ একাধিক সংস্থা সম্ভাব্য সকল দিক পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে।বিস্ফোরণের ঘটনায় অন্তত আট জনের মৃত্যু ঘটেছে। বিস্ফোরণের পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে ঘটনা সম্পর্কে জানানো হয়। শাহ জানালেন, তদন্তে যা উঠে আসবে, তা প্রকাশ করা হবে জনসমক্ষে।

অন্য খবর দেখুন 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto