Friday, May 15, 2026
HomeScrollজিডিপি বৃদ্ধির হার বাড়ছে! পূর্বাভাস সমীক্ষায়
GDP

জিডিপি বৃদ্ধির হার বাড়ছে! পূর্বাভাস সমীক্ষায়

গত বছর যা ৬.৩ থেকে ৬.৮ শতাংশের পূর্বাভাস দেওয়া হয়েছিল!

ওয়েব ডেস্ক : ১ তারিখ সংসদে পেশ হতে চলেছে বাজেট (Budget)। কিন্তু তার আগে বৃহস্পতিবার দুপুরে লোকসভায় (Loksabha) ‘অর্থনৈতিক সমীক্ষা ২০২৫-২৬’ রিপোর্ট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ (Nirmala Sitharaman)। সেখানে উল্লেখ করা হয়েছে, ২০২৬-২০২৭ অর্থবর্ষে ভারতের জিডিপি (GDP) ৬.৮ শতাংশ থেকে বেড়ে ৭.২ শতাংশ হতে পারে। গত বছর যা ৬.৩ থেকে ৬.৮ শতাংশের পূর্বাভাস দেওয়া হয়েছিল।

সমীক্ষায় বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন কারণে বাণিজ্যের উপর প্রভাব পড়লেও, ভারতের জিডিপি (GDP) বাড়ছে। দেশের অর্থনীতিকে সচল রাখতে গঠনমূলক সংস্কারের পরীমর্শ দেওয়া হয়েছে সমীক্ষায়। এই সমীক্ষায় আরও জানানো হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রত্যাশামতো উৎপাদনশীলতা বজায় রাখতে ব্যর্থ হলে অর্থনৈতিক বোঝা বাড়বে।

আরও খবর : রাজ্যে SIR শুনানির দিনক্ষণ বাড়বে? কী ভাবছে নির্বাচন কমিশন

বাণিজ্য চুক্তি না হওয়ার কারণে প্রথমে ২৫ শতাংশ। তার পর রাশিয়া থেকে তেল কেনার জন্য আরও ২৫ শতাংশ শুল্ক ভারতের উপর চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার ফলে ভারতের জিডিপি কমতে পারে বলে জানিয়েছিলেন বহু সমীক্ষক সংস্থা। তবে গঠনমূলক সংস্কারের জন্য সেই আশঙ্কা ভারত কাটিয়ে উঠতে পারছে বলে জানানো হয়েছে সমীক্ষায়।

সমীক্ষায় আরও বলা হয়েছে, আগামী অর্থবর্ষে (Fiscal year) বাড়তে পারে মুদ্রাস্ফীতি। কিন্তু তা থাকবে আরবিআই নির্ধারিত সীমার মধ্যেই। অন্যদিকে, বেশ কিছু সময়ে মার্কিন ডলারের তুলনায় কমেছে টাকার দাম। কিন্তু তা সত্বেও অশোধিত তেল এবং খাদ্যপণ্যের দাম এখনও কম রাখতে পেরেছে সরকার।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto