HomeScrollঅতিবৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, প্রাণ গেল ১০ জনের
Mumbai Rain

অতিবৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, প্রাণ গেল ১০ জনের

প্রবল বর্ষণে বিপর্যস্ত মুম্বই

ওয়েব ডেস্ক: টানা প্রবল বর্ষণে কার্যত বিপর্যস্ত মুম্বই (Mumbai) ও সংলগ্ন এলাকা। সোমবার সকাল পর্যন্ত বৃষ্টির কারণে বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় ভারতীয় আবহাওয়া দফতর (IMD) মুম্বই, থানে, পালঘর ও রায়গড় জেলায় লাল সতর্কতা জারি করেছে। প্রশাসনের তরফে বাসিন্দাদের অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

প্রবল বর্ষণের জেরে শহরের একাধিক এলাকায় জল জমেছে। কুরলায় রাস্তার ধারের একটি দোকানের উপর গাছ ভেঙে পড়ে এক প্রবীণের মৃত্যু হয়েছে। সাকি নাকায় বৃষ্টির জলে ঢেকে থাকা একটি ম্যানহোলে পড়ে প্রাণ হারিয়েছেন আরও এক ব্যক্তি। চেম্বুরে একটি স্কুলবাসের উপর গাছ ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে ১১ বছরের এক পড়ুয়ার। অন্যদিকে, নভি মুম্বইয়ের পান্ডাভকাডা জলপ্রপাতে প্রবল স্রোতে তলিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মীরা রোড-ভায়ান্ডার এলাকায় গাছ ভেঙে পড়েও প্রাণহানির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: মুম্বইয়ে জলমগ্ন রেলপথ, তবুও স্বাভাবিক গতিতে ছুটল বন্দে ভারত! ভাইরাল ভিডিও

অন্যদিকে, পুণের লোহাগড় দুর্গ সংলগ্ন পাতান গ্রামে ভূমিধসের জেরে একটি পরিবার আটকে পড়েছে। তাঁদের উদ্ধারে তৎপর উদ্ধারকারী দল। ভূমিধস, রাস্তা ধস এবং জল জমার কারণে পুণে-মুম্বই এক্সপ্রেসওয়ে ও পুরনো মুম্বই-পুণে জাতীয় সড়ক উভয় দিক থেকেই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

ভোরের নাউকাস্ট বুলেটিনে IMD জানিয়েছে, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে মুম্বই, থানে ও পালঘর জেলার সমস্ত স্কুল-কলেজ সোমবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে নাগরিকদের।

[youtube-feed feed=1]
Read More

Latest News