HomeScrollচার রাজ্যে ২৮টি এমএলসি আসনে একটিতেও জয় নেই কংগ্রেসের, উত্তরপ্রদেশে শক্তি বাড়াল...
MLC Election Results

চার রাজ্যে ২৮টি এমএলসি আসনে একটিতেও জয় নেই কংগ্রেসের, উত্তরপ্রদেশে শক্তি বাড়াল সমাজবাদী পার্টি

কর্নাটকে চারটি আসনেই বিজেপি-জেডিএসের জয়, বিহারে পটনা ও দ্বারভাঙার ফলে বদল রাজনৈতিক সমীকরণে

ওয়েব ডেস্ক : বিহার, উত্তর প্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্র। চার রাজ্য ২৮টি বিধান পরিষদ (MLC) আসনের নির্বাচনের ফল ঘোষিত হয়েছে। ফলাফলের নিরিখে বেশ কিছু রাজনৈতিক সমীকরণ সামনে এসেছে।

কংগ্রেসের কাছে এই ভোট একটা বড় ধাক্কা। যেমন কর্নাটক, যেখানে কংগ্রেস ক্ষমতায় রয়েছে। সেখানে একটি আসনেও জিততে পারেনি কংগ্রেস। শুধু তাই নই চার রাজ্যের কোথাও বড় কোনও প্রভাব ফেলতে পারেনি কংগ্রেস। তবে কি জাতীয় স্তরে রাজনৈতিক ভাবে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে ব্যর্থ কংগ্রেস।

আবার উত্তরপ্রদেশে যেমন বিজেপির ভিত নড়িয়ে দিয়েছে সমাজবাদী পার্টি। শক্ত ঘাঁটি ও বারাণসীতে ধাক্কা খেয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে সমাজবাদী পার্টি বিজেপিকে বড় ব্যবধানে পরাজিত করেছে।

বিহারের যেমন নতুন শক্তির উত্থান। বিহারে প্রশান্ত কিশোরের দল ‘জন সুরাজ’ এবং রাষ্ট্রীয় জনতা দল এমএলসি নির্বাচনে বড় চমক দেখিয়েছে। বিশেষ করে পটনা শিক্ষক আসনে আরজেডির জয় এবং দ্বারভাঙায় জন সুরাজের জয় বিহারের রাজনৈতিক পটপরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

আরও খবর :  কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ল ৩ শতাংশ, ৬০ থেকে বেড়ে হল ৬৩%

উত্তর প্রদেশ, বিহার, মহারাষ্ট্র এবং কর্নাটক এই চার রাজ্যে সব মিলিয়ে ২৮ আসনে এমএলসি ভোটগ্রহণ হয়। এই ২৮ আসনের মধ্যে একটি আসনও কংগ্রেস দখল করতে পারেনি। কর্নাটকে চারটি আসনের মধ্যে সবকটিতেই জয়ী বিজেপি-জনতা দল সেকুলার। এখানে একটি আসন কংগ্রেসের দখলে ছিল। সেটি তাদের হাতছাড়া হয়েছে। বিহারের দ্বারভাঙা আসনটি যেমন কংগ্রেসের দখলে ছিল। সেটি জনসুরাজ পার্টি সেটি কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে।

উত্তর প্রদেশের ১১ আসনের মধ্যে ৮ আসনের ফলাফল জানা গিয়েছে। এই ৮ আসনের মধ্যে বিজেপি ৫ এবং সমাজবাদী পার্টি ৩ আসনে জয়ী হয়েছে। কর্নাটকের ফলাফল কংগ্রেসের কাছে বড় ধাক্কা। কেননা রাজ্যে ক্ষমতায় রয়েছে তারা।

উত্তর প্রদেশের ফলাফলে চাঙ্গা সমাজবাদী পার্টি। দুটি আসন বাড়িয়ে সমাজবাদী পার্টির দখলে পাঁচটি আসন। উল্লেখযোগ্য ভাবে বারাণসী, লখনউ এবং আগরা এই তিন আসনেই জয়ী সমাজবাদী পার্টি। বিহারে ছয় আসনে বিজেপি জয়ী হয়েছে। তিন দশক পর পটনা আসনটি বিজেপি-র হাতছাড়া হয়েছে। খাতা খুলেছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি।

[youtube-feed feed=1]
Read More

Latest News