Sunday, February 8, 2026
HomeBig newsমালয়েশিয়া থেকে সন্ত্রাসবাদ নিয়ে হুঙ্কার মোদির, নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা
Narendra Modi

মালয়েশিয়া থেকে সন্ত্রাসবাদ নিয়ে হুঙ্কার মোদির, নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে ভারতের বন্ধুত্বপূর্ণ দেশগুলির সমর্থন গুরুত্বপূর্ণ

ওয়েবডেস্ক-  মালয়েশিয়া (Malaysia) থেকে নাম না করে ফের পাকিস্তানকে (Pakistan) সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Pm Narendra Modi)। মালয়েশিয়ায় রয়েছেন প্রধানমন্ত্রী।  সেই দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের (Prime Minister Anwar Ibrahim) সঙ্গে বৈঠকের পর মোদি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের জন্য বন্ধুত্বপূর্ণ দেশগুলির সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ও মালয়েশিয়ার সমৃদ্ধি একে অপরের জড়িত। সেই দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে শনিবারই মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী।

রবিবার কুয়ালালামপুরের পেরদানা পুত্র ভবনে তাঁকে আনুষ্ঠানিক স্বাগত জানানো হয় এবং গার্ড অফ অনার দেওয়া হয়। পরে,  তিনি তার মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একাধিক বিষয়ে বৈঠক করেন। দক্ষিণ-পূর্ব এশীয় দেশটিতে দুই দিনের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী।

মোদি বলেন, ভারত আগামীদিনে মালয়েশিয়ার সঙ্গে আরও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কাজ করবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের জন্য বন্ধুত্বপূর্ণ দেশগুলির সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।  কুয়ালালামপুর এবং নয়াদিল্লির সমৃদ্ধি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।  ভারত ও মালয়েশিয়া দুই প্রতিবেশী বন্ধু। ভারত ও মালয়েশিয়া দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রতিবেশী, এবং বিশ্বব্যাপী অস্থিতিশীলতার মধ্যে তাদের সম্ভাবনাকে সর্বোচ্চ কাজে লাগানো উচিৎ। মোদি বলেন, তার দুই দিনের সফরের মূল বার্তা হল ভারত ও মালয়েশিয়ার মধ্যে সম্ভাব্য সকল ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করা।

আরও পড়ুন-  বাণিজ্য-সমঝোতায় ভারত-আমেরিকা কে কাকে ছাড় দিল কী কী

মালয়েশিয়ায় প্রায় ত্রিশ লক্ষ ভারতীয় বংশোদ্ভূত মানুষ বাস করেন, যারা দুই দেশের মধ্যে একটি জীবন্ত সেতু তৈরি করে এই বন্ধনকে আরও মজবুত করেছে।

প্রধানমন্ত্রী মোদি তার বক্তব্যে দক্ষিণ-পূর্ব এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশন (আসিয়ান) এর সফল সভাপতিত্বের জন্য ইব্রাহিমকে অভিনন্দন জানিয়ে বলেন, যে কুয়ালালামপুরের সহযোগিতায় এই প্ল্যাটফর্ম আরও শক্তিশালী হবে। আজ, কৃষি ও উৎপাদন থেকে শুরু করে পরিষ্কার শক্তি এবং সেমিকন্ডাক্টর পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে আমাদের সহযোগিতা আরও গভীর হচ্ছে। দক্ষতা উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধিতেও আমরা গুরুত্বপূর্ণ অংশীদার। আমাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাও ক্রমাগত শক্তিশালী হচ্ছে।

দুই নেতার মধ্যে আলোচনার পর,  ভারত ও মালয়েশিয়া বেশ কয়েকটি সমঝোতা স্মারক বা মউ চুক্তি স্বাক্ষর হয়েছে। যৌথ সংবাদ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে তাদের মধ্যে সহযোগিতা সম্প্রসারণ অব্যাহত রাখবে।

Read More

Latest News