Friday, July 17, 2026
HomeJust Inওয়ানাড়ে ভূমি ধসে ভিটে হারাদের জন্য তৈরি হচ্ছে টাউনশিপ

ওয়ানাড়ে ভূমি ধসে ভিটে হারাদের জন্য তৈরি হচ্ছে টাউনশিপ

ওয়েনাড়: তিন দিনের সফরে ওয়েনাড়ে পৌঁছেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা (Priyanka Gandhi Vadra)। বৃহস্পতিবার ইতিমধ্যে তিনি কেরলের কান্নুর এয়ারপোর্টে (Kannur Airport) পৌঁছেছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক সেখান থেকে সড়ক পথে ওয়েনাড় যাবেন। মুন্দাক্কাই চূড়ালমালায় (Mundakkai Churalmala) ভয়াবহ ভূমি ধসে (Landslide) ক্ষতিগ্রস্তদের জন্য টাউনশিপ তৈরি হচ্ছে। প্রস্তাবিত ওই টাউনশিপের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। কালপেট্টায় এলস্টোন এস্টেটে এটি তৈরি হবে। গত জুলাই মাসে প্রবল বৃষ্টিতে ওই ভূমি ধসে তিনশোর বেশি প্রাণহানি হয়। এখনও নিখোঁজ অনেকে।

সীতাতেদী লব কুশ মন্দিরে প্রার্থনায় অংশ নেবেন প্রিয়াঙ্কা। পুলপল্লী গ্রাম পঞ্চায়েতে নতুন গ্রাম পঞ্চায়েত কমপ্লেক্সের উদ্বোধন করবেন। অঙ্গদেসিরিতে একটি স্মার্ট অঙ্গনওয়াড়ির উদ্বোধন করবেন। এছাড়া একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। ওয়েনাড় থেকে জিতে এই প্রথম সাংসদ হন প্রিয়াঙ্কা। রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া আসনে উপ নির্বাচনে জয়ী হন তিনি। মা সোনিয়া গান্ধী ও দাদা রাহুল গান্ধীর জন্য দীর্ঘ দিন পিছনে থেকে লড়াই করে গিয়েছেন প্রিয়াঙ্কা। এই প্রথম তিনি নির্বাচনী লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হন।

আরও পড়ুন: স্বাধীনতার যুদ্ধে ভারতের অবদান স্মরণ করিয়ে ইউনুসকে বার্তা মোদির

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot