Saturday, June 27, 2026
HomeScrollপুদুচেরির মুখ্যমন্ত্রী হচ্ছেন এন রঙ্গস্বামী,  আনুষ্ঠানিকভাবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি
Puducherry

পুদুচেরির মুখ্যমন্ত্রী হচ্ছেন এন রঙ্গস্বামী,  আনুষ্ঠানিকভাবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি

আগামী ১৩ মে শপথ, শপথ নেওয়ার দিন থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে

ওয়েবডেস্ক-   পুদুচেরির (Puducherry)  মুখ্যমন্ত্রী (CM) হচ্ছেন এন রঙ্গস্বামী (N Rangaswamy)  । তাঁকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু (President Draupadi Murmu) । শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রঙ্গস্বামী শপথ নেওয়ার দিন থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে।

পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কে. কৈলাশনাথন ইতিমধ্যেই রঙ্গস্বামীকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ১৩ মে রঙ্গস্বামী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এটি হবে তাঁর পঞ্চম দফায় মুখ্যমন্ত্রী পদে প্রত্যাবর্তন। গত ৯ এপ্রিল পুদুচেরি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ফল ঘোষণা হয় ৪ মে।

আরও পড়ুন- ‘আর কেউ বিজেপির বিরুদ্ধে টিকতে পারবে না,’ রাহুলের মন্তব্যে ভাঙনের মুখে INDIA জোট?  

ওই নির্বাচনে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস (AINRC)-নেতৃত্বাধীন এনডিএ জোট গরিষ্ঠতা পায়। রঙ্গস্বামীর দল AINRC ১৬টি আসনে প্রার্থী দিয়েছিল। এর মধ্যে জয়ী হয় ১২টি আসনে। বিজেপি ১০টি আসনে লড়ে ৪টিতে জয়ী জিতেছে। জোটের অন্য শরিক এআইএডিএমকে এবং লাচ্চিয়া জননায়াগা কাছি একটি করে আসন পেয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO