Monday, June 8, 2026
HomeScrollকালনায় ‘দখল হওয়া’ তৃণমূল পার্টি অফিস ফিরিয়ে দিল বিজেপি কর্মীরা
Kalna

কালনায় ‘দখল হওয়া’ তৃণমূল পার্টি অফিস ফিরিয়ে দিল বিজেপি কর্মীরা

চাবি তুলে দেওয়া হল তৃণমূল নেতার বাবার হাতে

কালনা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে এবার ব্যতিক্রমী ছবি পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কালনায় (Kalna)। বিজেপি (BJP) কর্মীদের উদ্যোগেই ফিরিয়ে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের (TMC) ‘দখল হয়ে যাওয়া’ পার্টি অফিস। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চর্চা শুরু হয়েছে।

ঘটনাটি কালনা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের। শনিবার সকালে বিজেপি কর্মীরা সেখানে পৌঁছে পার্টি অফিস থেকে বিজেপির পতাকা খুলে ফেলেন। এরপর ফের তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো হয় অফিসে। শুধু তাই নয়, অফিসের চাবিও তুলে দেওয়া হয় স্থানীয় তৃণমূল নেতা তথা আইএনটিটিইউসি জেলা সভাপতি সন্দীপ বসুর বাবা সমীর বসুর হাতে।

আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষে রক্তাক্ত তাহেরপুর

স্থানীয় সূত্রে খবর, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের আবহে ওই পার্টি অফিসটি বিজেপি কর্মীদের দখলে চলে গিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তবে শনিবার সকালে পরিস্থিতির বদল ঘটে। বিজেপি কর্মীরাই স্বতঃস্ফূর্তভাবে পার্টি অফিস ফিরিয়ে দেন বলে জানা গিয়েছে।

ঘটনায় খুশি তৃণমূল কর্মী-সমর্থকেরা। তাঁদের বক্তব্য, রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য এই পদক্ষেপ ইতিবাচক বার্তা দিচ্ছে।

অন্যদিকে বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, তারা কোনওভাবেই রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাসী নয়। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংঘর্ষ ও দখলদারির অভিযোগের মাঝে কালনার এই ছবি অনেকটাই ব্যতিক্রমী বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini