HomeScrollবিয়ের অনুষ্ঠানে ভয়ঙ্কর কাণ্ড! কনের কাকাকে গুলি প্রাক্তন স্বামীর
Durgapur Incident

বিয়ের অনুষ্ঠানে ভয়ঙ্কর কাণ্ড! কনের কাকাকে গুলি প্রাক্তন স্বামীর

আশঙ্কাজনক অবস্থায় কাকাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে

অন্ডাল- বিয়ের অনুষ্ঠানে (wedding ceremony)  হাড়হিম করা ঘটনা (Horrific Incident) । কনের কাকাকে গুলি। অভিযোগের তির নববধূর প্রাক্তন স্বামীদিকে। উত্তেজনা অন্ডালে। ঘটনাস্থলে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে (Durgapur Subdistrict Hospital) । ঘটনায় বিয়ে বাড়িতে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অন্ডালের সিদুলি বেজ পড়ায় বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছিল। বিয়ের পর নব দম্পতি এবং পরিবারের সকলে একসাথে বসে মধ্যাহ্নভোজন করছিলেন। তখনই এক ব্যক্তি নববধূর কাকাকে গুলি করে। কোমরে গুলি লাগে। গুলিবিদ্ধ ব্যক্তির নাম সারাবল বেজ।

পরিবারের অভিযোগ, আগে বিয়ে হয়েছিল দুর্গাপুর থানার কুড়ুরিয়া ডাঙা এলাকায়। সেখানে শ্বশুরবাড়ির লোকজনের লাগাতার অত্যাচারে ছয়‘মাস আগে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হয়। পুনরায় তার বিয়ের ব্যবস্থা করা হয়। রবিবার বিয়ের পর খাওয়া দাওয়া হচ্ছিল। তখনই প্রাক্তন স্বামী শিবা বেইজ কয়েকজনকে নিয়ে এসে আচমকা গুলি চালায়। খবর দেওয়া হয় অন্ডাল থানার পুলিশকে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারে অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। এই গুলির পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তাও দেখছে পুলিশ। ঘটনার পিছনে কোনও পারিবারিক শত্রুতার কথাও উড়িয়ে দেওয়া হচ্ছে। পরিবারের সমস্ত লোক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

[youtube-feed feed=1]
Read More

Latest News