HomeBig newsপুরীর রথযাত্রায় ভয়াবহ ঘটনা, পদপিষ্ট ১২০, মৃত ১!
Puri Rath Yatra

পুরীর রথযাত্রায় ভয়াবহ ঘটনা, পদপিষ্ট ১২০, মৃত ১!

ভিড়ের চাপে অসুস্থ বহু ভক্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

ওয়েব ডেস্ক : রথযাত্রার (Rath Yatra 2026) দিনে ভক্তদের ঢলে শোকের ছায়া পুরীর (Puri) শ্রীক্ষেত্রে। জগন্নাথ, বলরাম ও শুভদ্রার রথ টানার সময় ব্যাপক হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে অন্তত ১২০ জন পুণ্যার্থী আহত হয়েছেন বলো খবর। প্রাথমিকভাবে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত ও অসুস্থদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই জগন্নাথ মন্দির চত্বর এবং গ্র্যান্ড রোডে ছিল উপচে পড়া ভিড়। রথে বিগ্রহ আরোহনের পর রশি টানতে হুড়োহুড়ি শুরু হতেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। ঠেলাঠেলির মধ্যে অনেকেই মাটিতে পড়ে যান। এরপরই ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।

আরও খবর : রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা কোয়েল মল্লিকের, বিজেপিতে যোগের জল্পনা তুঙ্গে

জানা যাচ্ছে, আহতদের মধ্যে অনেকেই শ্বাসকষ্ট, ডিহাইড্রেশন এবং অতিরিক্ত ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের পুরী (Puri) জেলা হাসপাতাল-সহ একাধিক চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বেশ কয়েকজন এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

রথযাত্রা (Rath Yatra 2026) উপলক্ষে আগাম কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। মন্দির চত্বরজুড়ে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ, দুর্যোগ মোকাবিলা বাহিনী, দমকল এবং চিকিৎসক দল। জরুরি পরিস্থিতি সামাল দিতে বিশেষ উদ্ধারপথও তৈরি রাখা হয়েছিল। ঘটনার পর ভিড় নিয়ন্ত্রণে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। প্রশাসনের তরফে ভক্তদের নির্ধারিত পথ ব্যবহার ও নিরাপত্তাকর্মীদের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News