Tuesday, June 30, 2026
HomeScrollজুলাই মাসেই ঘোষণা হয়ে গিয়েছিল আয়কর আইনের সরলীকরণের

জুলাই মাসেই ঘোষণা হয়ে গিয়েছিল আয়কর আইনের সরলীকরণের

নয়াদিল্লি: ২০২৫-২০২৬ সালের অর্থবর্ষের বাজেট (Union Budget 2025) পেশ হয়েছে। মধ্যবিত্তের (Middle Class) কথা মাথায় রেখে এবার বাজেট হয়েছে বলে, কেন্দ্র সরকারের বক্তব্য। মোদি সরকার (Modi Government) তৃতীয়বার ক্ষমতায় আসার পর গত জুলাই মাসে প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Full budget) পেশ করে। তার পর থেকেই মধ্যবিত্তকে আয়করে (Income Tax) ছাড় দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়েছিল বলে খবর।

জানা গেছে, জুলাই মাসে চিন্তাভাবনার ফসল মানুষ পেল এই সময়ে। ১২ লক্ষ টাকা পর্যন্ত যাঁদের আয়, তাঁদের আয়কর দিতে হবে না বলে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বছরে ৭ লক্ষ টাকা পর্যন্ত যাঁদের আয়, তাঁদের এখনই কোনও আয়কর দিতে হচ্ছিল না। কতটা পর্যন্ত মানুষকে আয়করে ছাড় দেওয়া যায়, সেই চিন্তাভাবনা শুরু হয়েছিল।

আরও পড়ুন: আয়কর লাগবে না ১২ লক্ষ টাকা পর্যন্ত, বিরাট ঘোষণা নির্মলার


অর্থ মন্ত্রকের অধিকাংশ আমলারই মত ছিল, বছরে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়যুক্ত মানুষকে পুরোপুরি আয়কর ছাড় দেওয়া হোক। অপর একটি অংশের মত ছিল, এই সুবিধা পাক বার্ষিক ১২ লক্ষ টাকা। কেন্দ্র সরকারের কাছে এইভাবে উপহার পেয়ে খুশিতে মধ্যবিত্ত সমাজ। বাজেট পেশ হওয়ার আগে মানুষের চিন্তা ছিল, কী রকম বাজেট পেশ হবে। আয়করে কতটা পর্যন্ত ছাড় পাওয়া যাবে? কিন্তু সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে বাজেট পেশ করেছেন মোদি সরকার। বাজেট পেশ হওয়ার পর, অর্থমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে  ‘অসাধারণ’ বাজেট পেশ হয়েছে বলে ধন্যবাদ জানিয়েছেন।

অর্থ মন্ত্রক সূত্রের বক্তব্য, জুলাই মাসেই ঘোষণা হয়ে গিয়েছিল আয়কর আইনের সরলীকরণ করা হবে। সেই সরলীকরণের কাজের সঙ্গেই আয়করের ছাড় দেওয়া ও নতুন কর-কাঠামোয় রদবদলের কাজ শুরু হয়ে গিয়েছিল। তবে পুরনো কর-কাঠামোয় কোনও রদবদল করা হচ্ছে না। আগামী সপ্তাহে নতুন আয়কর আইনের বিল সংসদে পেশ হবে।

উল্লেখ্য, মধ্যবিত্তের জন্য করের হার তুলনামূলকভাবে কমানো হয়েছে। উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য কর কাঠামো প্রায় অপরিবর্তিত। নিম্ন ও মধ্যম আয়ের করদাতাদের করের বোঝা কিছুটা হালকা হবে। নতুন কর ব্যবস্থায় (New Tax Regime) আরও বেশি মানুষ আকৃষ্ট হবেন। উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য করের হার তুলনামূলকভাবে অপরিবর্তিত রাখা হয়েছে। এই পরিবর্তন করদাতাদের আয় সঞ্চয় ও খরচের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO