Thursday, July 2, 2026
HomeScrollবেঙ্গালুরুর একটি পাথর খাদানে মর্মান্তিক ঘটনা
Bengaluru

বেঙ্গালুরুর একটি পাথর খাদানে মর্মান্তিক ঘটনা

ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে

ওয়েব ডেস্ক : বেঙ্গালুরুর (Bengaluru) একটি পাথর খাদানে ভয়াবহ দুর্ঘটনা (Tragic Incident)। অন্তত সাত শ্রমিকের (Workers) মৃত্যু হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, কাজ চলাকালীন আচমকাই একটি বিশাল শিলাখণ্ড ভেঙে পড়ে। তার নীচে চাপা পড়েন যান শ্রমিকরা। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, মাদাপট্টনা গ্রামের কাছে কাবেরী কোম্পানির মালিকানাধীন ওই খাদানে বৃহস্পতিবার খননের কাজ চলছিল। সেই সময় উপরের দিক থেকে একটি বিশাল পাথর খসে নীচে কাজ করা শ্রমিকদের উপর আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন একাধিক শ্রমিক (Workers)।

আরও খবর : গাড়ি শিল্পে বড় বিনিয়োগ, ভারতে মারুতির নয়া কারখানার উদ্বোধন করবেন জাপানের প্রধানমন্ত্রী

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় খাদানে প্রায় ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন, পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া কয়েক জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর।মৃত শ্রমিকদের অধিকাংশই মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ের বাসিন্দা বলে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।

ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিস্ফোরণের জেরে নয়, মাটির ক্ষয়ের কারণেই শিলাখণ্ডটি ভেঙে পড়েছে। তবে খননকাজ সমস্ত নিয়ম মেনেই চলছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার (D K Shivakumar) জানান, ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে রাজ্যের সমস্ত পাথর খাদানের জন্য নতুন নিরাপত্তা নির্দেশিকা জারি করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO