HomeScrollবিয়ের দু'মাসের মাথায় মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
Delhi

বিয়ের দু’মাসের মাথায় মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

ওয়েব ডেস্ক : বিয়ের মাত্র দু’মাসের মধ্যেই দিল্লিতে (Delhi) এক নববধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম আকৃতি সুতার (২৮)। দক্ষিণ দিল্লির লোধি কলোনির একটি আবাসনের তৃতীয় তলা থেকে পড়ে গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে এইমস ট্রমা সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে এটি আত্মহত্যা নয়, পণের দাবিতে পরিকল্পিত খুন বলেই অভিযোগ তুলেছে মৃতার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

পুলিশ সূত্রে খবর, গত ২৪ এপ্রিল আরাস্তু সিক্কার সঙ্গে আকৃতির বিয়ে হয়। দীর্ঘ আট বছরের সম্পর্কের পর প্রেমের বিয়ে করেছিলেন দু’জনে। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই ২০ লক্ষ টাকা পণের দাবিতে আকৃতির উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হচ্ছিল। আকৃতির ভাইয়ের দাবি, তাঁর দিদি মানসিকভাবে অত্যন্ত দৃঢ় ছিলেন। আত্মহত্যা করার প্রশ্নই ওঠে না। এমনকি মৃত্যুর দু’দিন আগেও স্বামীর সঙ্গে তাঁর তীব্র বচসা হয়েছিল। একাধিকবার প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।

আরও খবর :  রাজ্যসভার তিন শূন্য আসনে উপনির্বাচন কবে? জানিয়ে দিল কমিশন

মৃতার পরিবারের দাবি, ঘটনার দিন সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফেরার পথে মায়ের সঙ্গে শেষবার কথা হয় আকৃতির। কিছুক্ষণ পর তাঁর স্বামী ফোন করে জানান, আকৃতি নিখোঁজ। প্রায় দেড় ঘণ্টা পরে পুলিশ (Police) পরিবারের তরুণীর পরিবারকে জানায়, পালিকা কুঞ্জ এলাকার একটি আবাসনের নীচে এক মহিলার দেহ উদ্ধার হয়েছে।

দক্ষিণ দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News