Monday, June 15, 2026
HomeJust Inভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার বিকিকিনি, কোটি টাকার বাণিজ্য

ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার বিকিকিনি, কোটি টাকার বাণিজ্য

ওয়েব ডেস্ক: ব্যস্ততার সময়ে ভালোবাসার ফুরসতও মেলে না। তাই বিশেষ দিনগুলিতে হিড়িক পড়ে উদযাপনের। অন্য সবের মতো একইভাবে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডের দিন ভালোবাসা উদযাপন হয়। যুগলেরা মহা আনন্দে এই দিন কাটান। ভ্যালেন্টাইনস ডেকে (Valentines Day) ঘিরে উন্মাদনা ক্রমশ বাড়ছে। তা এখন এমন আকার নিয়েছে যে এটা বলা যেতে পারে  প্রেম এখন বড় পণ্য। ভালোবাসা (Love) বিক্রি হচ্ছে। প্রেম দিবস বা ভ্যালেন্টাইনস ডে শুধু গোলাপ ফুল, প্রেমপত্রে সীমাবদ্ধ নেই। ভ্যালেন্টাইন ডেতে ভারতে কোটি কোটি টাকার বাণিজ্য (Marketing) হচ্ছে। ১৪ ফেব্রুয়ারি দিনকে ঘিরে ক্যান্ডেলাইট ডিনার থেকে ডায়মন্ড রিং, টেডি বিয়ার, চকোলেট, ফুল, গয়নার উপহার দেওযার চল বাড়ছে। খরচের তালিকায় প্রচুর জিনিস। উপহারের (Gift) তালিকায় নতুন ট্রেন্ড হচ্ছে বিলাসবহুল সামগ্রী, পোষ্যও। এই বাণিজ্য আবর্তিত হচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, রেস্তরাঁ ও পরিবহণ সংস্থাগুলিকে ঘিরে।

ভ্যালেন্টাইন্স ডে-র ব্র্যান্ডিংও হয়। যেমন চকোলেট নির্মাতা ক্যাডবারি তার বিশেষ সংস্করণ বের করেছে এদিনের জন্য। ডেয়ারি মিল্ক সিল্ক হার্ট ব্লাশ চকোলেট বার। সাধারণ ক্যাডবারি সিল্কের দাম ১০০ টাকা, বিশেষ সংস্করণের দাম ৩০০ টাকা। ফেরেরো রচেরের ১৫টি চকোলেটের বাক্সের দাম ৮০০ টাকা করা হয়েছে। সাধারণত যার দাম থাকে ৫৫৯ টাকা। ফুল ডেলিভারি সংস্থা ফার্নস অ্যান্ড পেটাল একটা গোলাপ থেকে ১ হাজার গোলাপের তোড়া সরবরাহ করেছে। অ্যামাজন, ফ্লিপকার্টের মতো সংস্থার মাধ্যমে প্রচুর উপহারের ডালি সরবরাহ হয়েছে। হীরের গয়না এই ভালোবাসার মরশুমে ১০ থেকে ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমনকী উড়ানেও যুগলের জন্য ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ১২ থেকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে বিমান টিকিটে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d