নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি (I PAC Case)। ইডির দায়ের করা মামলায় মঙ্গলবার সকাল ১১টা নাগাদ শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু এদিন রাজ্যের হলফনামার জবাব দিতে সময় চায় ইডি।সেইমতোই তাদের এক সপ্তাহ সময় দিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় আগামী মঙ্গলবার।বুধবার সুপ্রিম কোর্টে (Supreme Court) মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার জন্য সর্বোচ্চ আদালতের রেজিস্ট্রারের কাছে সিকিউরিটি ক্লিয়ারেন্স চাওয়া হয়েছে। পিটিশনার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যেতে পারবেন। কিন্তু তাঁর নিরাপত্তার জন্য কতজন যাবেন, সে বিষয়ে সিকিউরিটি ক্লিয়ারেন্সের আবেদন করা হয়েছে বলে সুপ্রিম কোর্ট সূত্রে খবর।
আগামিকাল SIR মামলার জন্য সুপ্রিম কোর্টে হাজির হতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। খবর, সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি ক্লিয়ারেন্স হয়ে গিয়েছে। তিনি মামলার শুনানির সময় উপস্থিত থাকতে পারবেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই তিনি Z প্লাস সিকিউরিটি পান। তাই তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার আগে সেখানে নিরাপত্তা কড়াকড়ি করা হচ্ছে বলেই খবর।মুখ্যমন্ত্রী। এসআইআর প্রক্রিয়া শুরুর পর থেকেই মমতা দাবি করেন, যে পশ্চিমবঙ্গে অনৈতিকভাবে SIR করছে কমিশন। তারা কাজ করছে বিজেপির কথা শুনে। এর ফলে সাধারণ মানুষ হেনস্থার শিকার হচ্ছেন। তাঁদের কাছ থেকে অদ্ভুত প্রমাণ চাওয়া হচ্ছে। এমনকী বিএলও, ইআরও এবং এইআরও-দের উপরও চাপ বাড়ানো হচ্ছে। যোগ্য ভোটারদের বাদ দেওয়া হচ্ছে লিস্ট থেকে। যাঁরা বেঁচে রয়েছেন, তাঁদের মৃত বলে ঘোষণা করা হচ্ছে। বয়স্ক ও অসুস্থদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হচ্ছে শুনানির লাইনে।এই প্রক্রিয়ার বিরুদ্ধেই তিনি সুপ্রিম কোর্টে গিয়েছেন। তিনি ইলেকশন কমিশন অব ইন্ডিয়া এবং বাংলার নির্বাচন কমিশনের বিরুদ্ধে রিট পিটিশন দায়ের করেন ২৮ জানুয়ারি। আর সেই মামলারই শুনানিতে আগামিকাল মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করতে পারেন বলে খবর।
আরও পড়ুন: Whatsapp-এর ডেটা সুরক্ষা নিয়ে Meta-কে কড়া বার্তা সুপ্রিম কোর্টের
এই মুহূর্তে দিল্লিতেই রয়েছেন মমতা। গতকাল নির্বাচন সদনে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেছেন। তবে ঘণ্টা খানেকের বেশি পর নির্বাচন সদন থেকে বেরিয়ে মমতা বলেন, তাঁদের অপমান, অসম্মান করা হয়েছে। তাই বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছেন। এই আবহে আগামিকাল আবেদনকারী হিসেবে শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রী যে উপস্থিত থাকবেন, তা এই সিকিউরিটি ক্লিয়ারেন্সের আবেদনেই স্পষ্ট। ওয়াকিবহাল মহল বলছে, বুধবার রাজ্যের এসআইআর মামলার ক্ষেত্রে একজন আবেদনকারী হিসেবে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করতে পারেন। তবে এখনও এই নিয়ে তৃণমূল কিংবা রাজ্য প্রশাসনের তরফে কোনও স্পষ্ট বার্তা দেওয়া হয়নি।







