Thursday, April 16, 2026
HomeScrollআই প্যাকে ইডি হানার আবহে আজ বাঁকুড়ার শালতোড়ায় অভিষেক
Abhishek Banerjee

আই প্যাকে ইডি হানার আবহে আজ বাঁকুড়ার শালতোড়ায় অভিষেক

‘আবার জিতবে বাংলা’ স্লোগান দিয়ে জেলায় জেলায় তৃণমূল নেতা কর্মীদের উন্মাদনা

ওয়েবডেস্ক- আগেই পদ্মফুল উপড়ে ফেলার বার্তা দিয়ে হুঙ্কার দিয়েছিলেন সেকেন্ড ইন কমান্ড। আই প্যাকের অফিসে ইডির (ED) হানার পর থেকে সেই আওয়াজ আরও জোরালো হয়েছে শাসক দলের। এবার বাঁকুড়া (Bakura) থেকে গর্জে উঠবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), সেই দিকেই তাকিয়ে আছে জেলাবাসী। একদিকে কনকনে ঠান্ডা অপর দিকে আসন্ন বিধানসভা নির্বাচনের উষ্ণতা সব মিলিয়ে এই বঙ্গে ভোট প্রচার তুঙ্গে।

নির্বাচনের নির্ঘন্ট এখনও ঘোষণা হয়নি তার আগেই প্রচার আর পাল্টা প্রচারে সরগরম চলতি বছরের বিধানসভা নির্বাচন। বারুইপুর, আলিপুরদুয়ার, মালদা, ঠাকুরনগরের পর এবার বাঁকুড়াতে সভা করবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বাঁকুড়ার শালতোড়ায় (Saltora) সভা করবেন তিনি। জেলায় জেলায় সভা করছেন অভিষেক।

আরও পড়ুন-  আইপ্যাকে ইডি অভিযান কী বললেন অভিষেক?

‘আবার জিতবে বাংলা’ স্লোগান দিয়ে জেলায় জেলায় তৃণমূল নেতা কর্মীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সমস্ত জনসভাগুলি থেকেই তিনি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছেন। সেইসঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ীদের উপর নির্যাতন নিয়ে সরব হয়ে রাজ্যের তরফে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। বীরভূমে গিয়ে বাংলাদেশের ‘পুশব্যাক’ সোনালি খাতুনের সঙ্গে দেখা করেছেন। আলিপুরদুয়ারের সভা থেকে পাঁচ আসনের মধ্যে পাঁচটি আসন দখল করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেইসঙ্গে এসআইআর নিয়ে সরব হয়েছেন। পাশাপাশি নদিয়ার তাহেরপুরকে বিরোধী শূন্য করারও ডাক দিয়েছন অভিষেক।

বাঁকুড়ার শালতোড়ায় সেন্টনারি কলেজ মাঠে অভিষেকের সভা ঘিরে জোর প্রস্তুতি আজ। কড়া নিরাপত্তা রয়েছে। সভামঞ্চের পাশাপাশি বিশেষ র‍্যাম্প তৈরি করা হয়েছে। সেখানে হেঁটে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেবেন অভিষেক।

২০২১ সালে বিধানসভা নির্বাচনে শালতোড়ায় হেরে গিয়েছিল তৃণমূল। এই আসন চলে যায় বিজেপির দখলে। তবে ২০২৪ এর লোকসভা নির্বাচনে ফলাফলের নিরিখে শালতোড়া বিধানসভা এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির। ফলে আসন্ন নির্বাচনে পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল। শালতোড়াকে পুনুরুদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।

অভিষেকের হুঁশিয়ারি, যতই হামলা হবে, তৃণমুল তত জিতবে বাংলায়। বাংলার মানুষ দিল্লির কাছে মাথা নত করবে না।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor