Saturday, June 13, 2026
HomeScrollকে এই রামমন্দিরের প্রধান পূজারি আচার্য সত্যেন্দ্র দাস? জানুন তাঁর জীবনের অজানা...

কে এই রামমন্দিরের প্রধান পূজারি আচার্য সত্যেন্দ্র দাস? জানুন তাঁর জীবনের অজানা কথা…

নয়া দিল্লি: প্রয়াত অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) প্রধান পুরোহিত। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। বেশ কয়েকদিন ধরে লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এসপিজিআই)-তে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন আচার্য সত্যেন্দ্র দাস। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে খবর, ব্রেন স্ট্রোকের কারণে মৃত্যু হয়েছে রামমন্দিরের প্রধান পূজারি। বেশ কয়েকমাস ধরে বয়সজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। এর আগেও একাধিকবার স্নায়ুগত নানান সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সত্যেন্দ্রকে। জানুয়ারির শেষে অযোধ্যার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। পরে উন্নততর চিকিৎসার জন্য এসপিজিআই-তে ভর্তি করানো হয়। স্নায়ুরোগের পাশাপাশি রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা ছিল সত্যেন্দ্রর। হাসপাতালের স্নায়ুরোগ বিভাগে চিকিৎসা চলছিল তাঁর।
আরও পড়ুন: AI-এর প্রভাবে কমবে চাকরি? ফ্রান্স থেকে জানিয়ে দি
মঙ্গলবার থেকে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। মঙ্গলবার তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবাড় ভোরে সেখানেই মৃত্যু হয় তাঁর।
উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। তাঁর আগে থেকেই অস্থায়ী রামমন্দিরের পুরোহিত পদে নিযুক্ত করা হয়েছিল আশৈশব অযোধ্যার বাসিন্দা সত্যেন্দ্রেকে। মাত্র ২০ বছর বয়স থেকেই পূজা অর্চনায় মন দেন।সত্যেন্দ্র নির্বাণী আখড়ার সদস্য ছিলেন। রাম জন্মভূমি আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। রামলালার বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠাও হয়েছিল তাঁর হাতেই।
আচার্যের মৃত্যু প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, ”ভগবান রামের ভক্ত এবং রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্রকুমার দাসের আচমকা মৃত্যু দুঃখজনক। এ অপূরণীয় ক্ষতি। তাঁকে বিনম্র শ্রদ্ধা জানাই। সঙ্গে ভগবান রামের কাছেও প্রার্থনা করি, তিনি যেন সত্যেন্দ্রের আত্মাকে তাঁর চরণে স্থান দেন। তাঁর শোকাহত ভক্ত ও শিষ্যদের এই অপরিসীম ক্ষতি সহ্য করার ক্ষমতা দেন।’
দেখুন আরও খবর:

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d