Friday, July 17, 2026
HomeBig news“আমার মৃত্যুর জন্য…” লিখে নিজেকে শেষ করলেন ‘ফসিলসে’র প্রাক্তন সদস্য

“আমার মৃত্যুর জন্য…” লিখে নিজেকে শেষ করলেন ‘ফসিলসে’র প্রাক্তন সদস্য

কলকাতা: বাংলা রক সঙ্গীতজগতের ফের নক্ষত্রপতন। জনপ্রিয় ব্যান্ড ‘ফসিলস’-এর (Fossils) প্রাক্তন সদস্য চন্দ্রমৌলী বিশ্বাস (Chandramouli Biswas) আর নেই। রবিবার ওয়েলিংটনের ইন্ডিয়ান মিরর স্ট্রিটে নিজের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর। চন্দ্রমৌলীর এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং সঙ্গীতজগত।

জানা গিয়েছে, ঘটনার দিন চন্দ্রমৌলীর বন্ধু এবং ব্যান্ডের প্রাক্তন সদস্য মহুল চক্রবর্তী (Mohul Chakraborty) তাঁর মৃতদেহটি প্রথম দেখতে পান। মহুল জানিয়েছেন, চন্দ্রমৌলী তাঁকে বাড়িতে দেখা করতে ডাকেন। ফোনে বারবার যোগাযোগের চেষ্টা সত্ত্বেও কোনও সাড়া না পাওয়ায় তিনি চিন্তিত হয়ে পড়েন। পরে চন্দ্রমৌলীর বাড়িতে পৌঁছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান।

আরও পড়ুন: মেদিনীপুর মেডিকেলে ভর্তি তিন প্রসূতিকে কলকাতায় স্থানান্তর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে মানসিক অবসাদে (Depression) ভুগছিলেন চন্দ্রমৌলী। আর্থিক অনটন এবং পেশাগত অসন্তোষ তাঁকে গ্রাস করেছিল। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট (Suicide Note) উদ্ধার করেছে পুলিশ, যেখানে তিনি তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। চন্দ্রমৌলীর মৃত্যুতে শোকপ্রকাশ করে ফসিলস-এর ম্যানেজার এবং রূপম ইসলামের (Rupam Islam) স্ত্রী রূপসা দাশগুপ্ত (Rupsa Dashgupta) লিখেছেন, “চন্দ্র আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল। ফসিলস পরিবারের এক অভিন্ন অঙ্গ। তাঁর এই প্রস্থান আমাদের গভীরভাবে ব্যথিত করেছে।”

১৯৭৬ সালের ৫ জুন জন্মগ্রহণ করা চন্দ্রমৌলী যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেন। তবে আকর্ষণীয় চাকরি ছেড়ে দিয়ে সঙ্গীতকেই জীবনের লক্ষ্য হিসেবে বেছে নেন। ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি ‘ফসিলস’-এর সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর সৃষ্টিশীলতা এবং সুরের জাদুতে তিনি দ্রুত বাংলা সঙ্গীতপ্রেমীদের মন জয় করেছিলেন। ২০১৮ সালে স্বাস্থ্যজনিত কারণে তিনি ‘ফসিলস’ ছাড়তে বাধ্য হন। বর্তমানে ‘গোলক’ এবং ‘জম্বি কেজ কন্ট্রোল’ নামে দুই ব্যান্ডের (Bangla Band) সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলী। কিন্তু আর্থিক অনটন এবং অবসাদ তাঁকে ধীরে ধীরে বিপন্ন করে তোলে। সেই কারণেই কি চরম সিদ্ধান্ত নিলেন এই সঙ্গীতশিল্পী? প্রশ্নটা উঠছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot