Friday, July 3, 2026
HomeScrollনিউটাউনে ‘দুর্গা অঙ্গন’-এর শিলান্যাস আজ, বাংলার ঐতিহ্যের নয়া ঠিকানা পাচ্ছে শহর
Mamata Banerjee

নিউটাউনে ‘দুর্গা অঙ্গন’-এর শিলান্যাস আজ, বাংলার ঐতিহ্যের নয়া ঠিকানা পাচ্ছে শহর

১৭ একরেরও বেশি জমিতে গড়ে উঠতে চলেছে এই ‘দুর্গা অঙ্গন’

কলকাতা: নিউটাউনে (Newtown) আজ, সোমবার ‘দুর্গা অঙ্গন’-এর (Durga Angan) শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিউটাউন বাসস্ট্যান্ডের উল্টোদিকে, অ্যাকশন এরিয়া–১-এ প্রায় ১৭ একরেরও বেশি জমিতে গড়ে উঠতে চলেছে এই ‘দুর্গা অঙ্গন’। দিঘার (Digha) জগন্নাথ মন্দির (Jagannath Mandir) নির্মাণকারী হিডকোকেই এবার এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে। আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ২৬২ কোটি টাকা।

ইতিমধ্যেই বাংলার দুর্গাপুজো ইউনেসকোর হেরিটেজ তকমা পেয়েছে। চলতি বছরের ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, জগন্নাথধামের আদলে বাংলায় তৈরি হবে ‘দুর্গা অঙ্গন’, যেখানে মানুষ সারা বছরই আসতে পারবেন। সেই পরিকল্পনা মতোই নিউটাউনে জায়গা চূড়ান্ত হয়।

আরও পড়ুন: নতুন বছরেও শীতের দাপট? ৩১ ডিসেম্বর পর্যন্ত কনকনে ঠান্ডা

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ‘দুর্গা অঙ্গন’ শুধুমাত্র একটি ধর্মীয় পরিকাঠামো নয়—বরং ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির এক অভিনব গবেষণা ও প্রদর্শন কেন্দ্র হিসাবেই এটি গড়ে উঠবে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই একটি ট্রাস্ট গঠন করেছেন। ওই ট্রাস্টই নির্মাণ ও ভবিষ্যৎ পরিচালনার দায়িত্বে থাকবে।

‘দুর্গা অঙ্গন’-এ থাকছে একটি সংগ্রহশালা। সেখানে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং দুর্গাপুজোর সঙ্গে যুক্ত উৎকর্ষের সেরা শিল্পকর্ম প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। প্রশাসনিক কর্তাদের মতে, ভবিষ্যতে এই কেন্দ্র রাজ্যের অন্যতম বড় পর্যটন ও সাংস্কৃতিক আকর্ষণ হয়ে উঠতে পারে। সেই লক্ষ্যেই পরিকাঠামো তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর শিলান্যাস অনুষ্ঠান ঘিরে রবিবার থেকেই নিউটাউনে শুরু হয়েছে সাজ সাজ রব। ‘দুর্গা অঙ্গন’ চত্বরে মঞ্চ তৈরির কাজ চলছে পুরোদমে। স্থানীয় প্রশাসনের দাবি, মূল মঞ্চের সামনে ছাউনির নিচে প্রায় ৫ হাজার দর্শকের বসার ব্যবস্থা করা হচ্ছে। অনুষ্ঠানে প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও আমন্ত্রিত।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet