HomeScrollবক্স অফিসে ঝড় তুলল ‘কান্তারা চ্যাপ্টার ১’, পেছনে ফেলল 'সাইয়ারা'
Kantara Chapter 1 box office

বক্স অফিসে ঝড় তুলল ‘কান্তারা চ্যাপ্টার ১’, পেছনে ফেলল ‘সাইয়ারা’

১১ দিনে আয় ৪৩৭ কোটির বেশি!

ওয়েব ডেস্ক: ২০২২ সালের ব্লকবাস্টার ‘কান্তারা’ (Kantara) দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন ঋষভ শেট্টি (Rishav Shetty) । এবার তিনি ফিরেছেন সেই ছবির প্রিক্যুয়েল ‘কান্তারা চ্যাপ্টার ১’ নিয়ে, যা মুক্তির পর থেকেই বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছে। শুরু থেকেই ছবিটি একাধিক রেকর্ড গড়েছে এবং এমনকী অনেক বড় বাজেটের সিনেমাকেও পিছনে ফেলেছে।

ট্রেড অ্যানালিটিক্স সংস্থা স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি আয় করেছে ৩৩৭.৪ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে প্রবেশের পর নবম দিনে ছবিটি সংগ্রহ করেছে ২২.২৫ কোটি টাকা, আর দশম দিনে আয় বেড়ে দাঁড়ায় ৩৯ কোটি টাকা। এগারো নম্বর দিনে (১২ অক্টোবর) ছবিটির মোট ঘরোয়া কালেকশন দাঁড়ায় ৪৩৭.৬৫ কোটি টাকা, যা প্রভাস ও পৃথ্বীরাজ সুকুমারনের ‘সালার: পার্ট ১ – সিজফায়ার’ (৪০৬.৪৫ কোটি) এবং রাজামৌলির ‘বাহুবলী – দ্য বিগিনিং’ (৪২০ কোটি)-এর আজীবন আয়কেও ছাড়িয়ে গিয়েছে।

আরও পড়ুন: ফিল্মফেয়ারে রেকর্ড আলিয়ার! মাঝরাত পর্যন্ত নাচের মহড়ায় বাদশা! আর কে কী পেলেন?

এছাড়া ‘সাইয়ারা’ (৪০৯ কোটি) ও রজনীকান্তের ‘জেলার’ (৪০৭ কোটি)-কেও পিছনে ফেলেছে ‘কান্তারা চ্যাপ্টার ১’। বর্তমানে এটি বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি, শুধুমাত্র ‘ছাবা’-র পিছনে।

হোম্বেল ফিল্মস প্রযোজিত এই ছবির বিপরীতে করণ জোহরের ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’ এখনও ৫০ কোটি টাকাও স্পর্শ করতে পারেনি, ফলে বক্স অফিসে নিঃসন্দেহে বিজয়ীর আসন এখন ঋষভ শেট্টির ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর দখলে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News