Monday, June 1, 2026
Homeউত্তরে বৃষ্টি, দক্ষিণে ভ্যাপসা গরম!

উত্তরে বৃষ্টি, দক্ষিণে ভ্যাপসা গরম!

কলকাতা: নিম্নচাপ সরতেই নাজেহাল শহরবাসী। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়ছে অস্বস্তি (Weather Update)। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। পারদ চড়বে ৪ ডিগ্রি পর্যন্ত। ইতিমধ্যে উত্তরবঙ্গে ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তবে দক্ষিণবঙ্গে বর্ষা কবে (Rain forecast)? হাওয়া অফিস দিল লেটেস্ট আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

দক্ষিণবঙ্গে এখনও বর্ষার দেখা নেই। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তার প্রভাব কেটে গিয়েছে। ফলে সোমবার থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভবনা নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে জেলায় জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার পর্যন্ত জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বেশির ভাগ জেলাতেই বাড়বে গরম।

আরও পড়ুন:সপ্তাহের শুরুতেই কেরিয়ারে উন্নতির যোগ, ভাগ্য বদলাতে চলেছে কোন কোন রাশির?

হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, আগামী তিন-চার দিন ৪-৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বাড়বে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপটি এখন আগের তুলনায় শক্তি হারিয়ে মেঘালয়ের উপর অবস্থান করছে। এই পরিস্থিতিতে কমেছে বৃষ্টিপাতের সম্ভবনা। বাড়ছে তাপমাত্রা।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

গত কয়েক দিন ধরেই ঝড়বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তর ভারতে ইতিমধ্যেই বর্ষা ঢুকে গিয়েছে। সোমবারও উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভবনা। দুই দিনাজপুর এবং মালদায় রয়েছে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সতর্কতা।গোটা সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলায় জেলায়।

কবে আসছে বর্ষা?

আগামী ১২ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা আসার সম্ভবনা নেই। উত্তরবঙ্গ ও উত্তর ভারতে ভারি বৃষ্টিপাত হলেও, দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়বে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ও আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। বজায় থাকবে অস্বস্তি ও গরমের দাবদাহ। সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির জন্য। বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO