Thursday, July 16, 2026
HomeScrollফের কালো ধোঁয়ায় ঢাকল কলকাতার একটি হোটেল

ফের কালো ধোঁয়ায় ঢাকল কলকাতার একটি হোটেল

ওয়েব ডেস্ক: গত মে মাসে বড়বাজারের (Barabazar) একটি হোটেলে (Hotel) বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি শহর কলকাতায় (Kolkata)। আবারও কলকাতার হোটেলে ভয়াবহ আগুন। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ধোঁয়ায় ঢাকল দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের (Sarat Bose Road) একটি হোটেল। ঘটনার সময়ে কমপক্ষে ৫০ জন হোটেলে আটকে পড়েন। তারপর ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সবকিছুর মাঝে স্বস্তি এটাই যে ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

জানা গিয়েছে, গতকাল রবিবার রাত একটা নাগাদ হঠাৎই ওই হোটেলের কনফারেন্স রুমে (Conference Room) আগুন লেগে যায়। কালো ধোঁয়া ঢেকে যায় গোটা হোটেল চত্বর। ঘটনার সময়ে হোটেলে কমপক্ষে ৫০ জন উপস্থিত ছিলেন। তড়িঘড়ি দমকলকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন পৌঁছলেও আগুন নিয়ন্ত্রণে আনা মুশকিল হয়ে পড়ে। আগুনের ভয়াবহতা বুঝে আরও দমকল পৌঁছয়। অবশেষে দমকলের পাঁচটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় হোটেলের বড়সড় ক্ষতি হলেও হতাহতের কোনও খবর মেলেনি।

আরও পড়ুন: উত্তরে বৃষ্টি, দক্ষিণে ভ্যাপসা গরম!

উল্লেখ্য, গত মে মাসে হঠাৎ করে বড়বাজারের (Barabazar) মেছুয়াবাজার ফলপট্টি এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকল বিভাগের ১০টি ইঞ্জিন। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। প্রায় আট ঘণ্টার আপ্রাণ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। হাইড্রোলিক মইয়ের সাহায্যে মোট ২৫ জনকে উদ্ধার করা গেলেও, দুঃখজনকভাবে প্রাণ হারান ১৫ জন ব্যক্তি।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot