Friday, June 12, 2026
HomeScrollএবারের বাজেট কি ভোট বাজেট !

এবারের বাজেট কি ভোট বাজেট !

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃতীয় মেয়াদে শেষে পূর্ণাঙ্গ বাজেট (West Bengal budget 2025) ঘোষণা হতে চলেছে বুধবার বিকেল ৪ টেয়। আগামী বছর মার্চ থেকে এপ্রিল মাসে বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য এই বাজেট যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবারের বাজেটই ভোট বাজেট ( West Bengal budget 2025)। তাই এবারের বাজেট থেকে নানা মহলের প্রত্যাশাও অনেকটাই। বাজেটে একাধিক চমক থাকে। বিশেষজ্ঞ মহলের মতে সমাজে যারা আর্থিক ভাবে পিছিয়ে রয়েছে তাঁদের সার্বিকভাবে উন্নতির দিকে বিশেষ জোড় দিতে পারে সরকার। শুধু সমাজের পিছিয়ে পড়া অংশই নয়, ছাত্র, যুব, কর্মচারী, শ্রমিক, মহিলা-সহ সমাজের সর্বস্তর যাতে উপকৃত হয় সেই দিকে লক্ষ্য।

এবারের রাজ্য বাজেটে প্রচুর চমক থাকবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বাজেটে বিধানসভা ভোট কি এগিয়ে আসতে পারে, তা নিয়ে জোড় জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদেরও অনেকেই মনে করছেন, এই সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যায় না। তাঁদের অনেকের মতে, রাজ্যে স্বাভাবিক প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে। তার প্রমাণ আরজি কর কাণ্ডে টের পাওয়া গিয়েছে। তবে শহরের পরিবেশে তা লক্ষ্য করা করে গেলেও গ্রামে সেই পরিবেশ নেই। রাজ্যে লগ্নি আকর্ষণের জন্য ‘কন্যাশ্রী’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’–এর মতো জনকল্যাণমুখী প্রকল্পগুলিকে বারে বারেই তুলে ধরছে রাজ্য। ভোট বছর, তাই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার (lakshmir bhandar) প্রকল্পে ভাতা বাড়ানোর ঘোষণা হতে পারে। তা বাড়তে পারে ৫০০ টাকা পর্যন্ত। আবাস যোজনা খাতে আগামী অর্থবর্ষের জন্য নতুন লক্ষ্যমাত্রা ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী। স্বাস্থ্য সাথী খাতে নতুন ঘোষণার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: সাতসকালে ফের রাজ্যে ইডির হানা

নির্বাচনকে মাথায় রেখে শিল্প সংস্থার জন্য উৎসাহ তথা ইনসেনটিভ স্কিম ঘোষণা করতে পারে সরকার। ৫০ হাজার নতুন কর্মসংস্থানের ঘোষণা হতে পারে বাজেটে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ ৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তও ঘোষণা করা হয়েছিল। এবারের বাজেটে আশা করা হচ্ছে, সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ (West Bengal Budget – DA) এক ধাক্কায় ৭ থেকে ৮ শতাংশ পর্যন্ত বাড়ানোর হতে পারে। আরজি করের ঘটনার প্রেক্ষাপটে বাজেটে সরকারি হাসপাতালের পরিকাঠামো বাড়াতে বড় বরাদ্দ ঘোষণার সম্ভাবনা রয়েছে।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d