Wednesday, April 29, 2026
Homeবর্ষা ঢুকল দক্ষিণবঙ্গে, শুরুতেই ভাসবে কোন কোন জেলা? দেখুন

বর্ষা ঢুকল দক্ষিণবঙ্গে, শুরুতেই ভাসবে কোন কোন জেলা? দেখুন

কলকাতা: অবশেষে গোটা রাজ্যে পুরোপুরি ঢুকে পড়ল বর্ষা (Monsoon Enters Whole Bengal)। উত্তরবঙ্গে আগেই বর্ষার আগমন ঘটেছিল। তবে আগেভাগে এসে পড়লেও গোটা রাজ্যে ছড়িয়ে পড়তে সময় নিচ্ছিল মৌসুমি বায়ু। মঙ্গলবার আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের সর্বত্রই বর্ষা প্রবেশ করেছে। আবহাওয়া দফতরের অধিকর্তা জানিয়েছেন, সাধারণত ১০ থেকে ১৫ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা আসে। এ বারও সেই সময়সীমার মধ্যেই প্রবেশ করেছে মৌসুমি বায়ু। বর্ষার আগমনের সঙ্গে সুখবর শোনাল হাওয়া অফিস। এবার অস্বস্তিকর গরম থেকে কিছু পেতে চলেছে বঙ্গবাসী। কলকাতা (Heavy Rains Forecast Kolkata ) সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির (Heavy Rains Forecast South Bengal) পূর্বাভাস দিল হাওয়া অফিসের।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্তের হাত ধরে মঙ্গলবার ভোরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি আরও সুনির্দিষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার কথা। ফলে মঙ্গলবারের মতো বুধবারও ভারী বৃষ্টির (WB Monsoon Heavy Rain Forecast) সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। বাকি দিনগুলিতে রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানের মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। মঙ্গলবার ও বুধবার সমুদ্র থাকবে উত্তাল। দমকা হাওয়া বয়ে যেতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে। মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরের উপকূলে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।

 

আরও পড়ুন:খিদিরপুরে ঘটনা ‘মেন মেড’ দাবি শুভেন্দু অধিকারীর

বৃহস্পতিবার আবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে ২২ জুন পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।রাজ্যজুড়ে আগামী ৫ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। আগামী দু’দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ১৯ জুন পশ্চিম বর্ধমান, বীরভূমের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করেছিল। সেখানকার জেলাগুলিতেও চলতি সপ্তাহে বৃষ্টির দাপট বজায় থাকবে। বুধবার উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের ভারী বৃষ্টি হবে।

 

দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188