Wednesday, May 20, 2026
Homeকোথায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি? হঠাৎ কেন পরবর্তী উত্তরসূরির তালিকা তৈরি করলেন?

কোথায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি? হঠাৎ কেন পরবর্তী উত্তরসূরির তালিকা তৈরি করলেন?

ওয়েবডেস্ক-  কোথায় ইরানের (Iran)  সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনি (Supreme Leader Ayatollah Ali Khamenei) ? হঠাৎ কেনো উত্তরসূরি (Successor List) বেছে নিলেন তিনি? সূত্রের খবর, তাঁর পরবর্তী সময় ইরানের সর্বোচ্চ নেতা কে হবেন, তা নির্ধারণ করতে তিনজনের নাম প্রস্তাব করেছেন খামেনি। যাঁরা দেশের পরবর্তী ‘সর্বোচ্চ নেতা’ হওয়ার দৌঁড়ে এগিয়ে।  তালিকায় তাঁর ছেলে মোজতোবাও (Mojtaba) রাখেননি তিনি। আছে তিন মৌলবীর নাম। তাদের নাম প্রকাশ্যে আনা হয়নি। একইসঙ্গে পরবর্তী সেনাপ্রধানের খোঁজ করা হচ্ছে। কারণ, ইতিমধ্যে ইজরায়েলি হানায় প্রাণ গিয়েছে ইরানের সেনাপ্রধানের।

ক্রমশ আগুনের গোলার মতো তেজ বাড়ছে ইজরায়েল-ইরান যুদ্ধের (Israel-Iran war)। বিরাম নেই আঘাত আর প্রত্যাঘাতের। চারিদিকে শুধুই ধবংসের চিত্র। গত ১৩ জুন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করার একটি সুযোগ পেয়েছিল ইজরাইল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পরিকল্পনায় ভেটো দেন। এমনই চাঞ্চল্যকর খবর ছড়িয়েছে সংবাদমাধ্যমে, যাকে ফেক নিউজ বলে আখ্যা দিয়েছেন ইজরায়েলি কর্মকর্তারা।

আরও পড়ুন- জ্বলছে মধ্যপ্রাচ্য! ইরানের পর আরও এক দেশে হামলা চালাল ইজরায়েল

অন্যদিকে ইজরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরাসরি এ দাবি অস্বীকার বা স্বীকার না করলেও তিনি এক সংবামমাধ্যম দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, চলমান সামরিক অভিযানের ফলে ইরানে ‘সরকার পরিবর্তন’ হতে পারে। যদিও তিনি একে সরকারিভাবে ঘোষিত কোনও লক্ষ্য হিসেবে মেনে নেননি।

এদিকে ইজরায়েল ইরান সংঘাতে, ইজরায়েলের মাটিতে ক্লাস্টার বোমা ছুঁড়েছে ইরান। পালটা তেহরানের পরমাণু গবেষণা কেন্দ্র, পরমাণু ভাণ্ডারে হামলা চালাচ্ছে তেল আভিভও। আমেরিকার কাছে ‘বাঙ্কার ব্লাস্টার’ও চেয়েছে তারা। সপ্তাহ দুয়েকের মধ্যে ইজরায়েলের হাতে আসতে পারে সেই মারণাস্ত্রও। এই অস্ত্র এসে আরও সংঘাত তীব্র আকার নেবে। এই আবহে বাঙ্কারে লুকিয়েছেন খামেনি। ‘নিখোঁজ’ থাকতে ইলেকট্রনিক যন্ত্রের ব্য়বহার বন্ধ রেখেছেন। নিজের সিদ্ধান্তের কথা জানাতে ভরসা রাখছেন এক ছায়াসঙ্গীর উপর। সেই ছায়াসঙ্গীই খামেনির সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এনেছেন বলে খবর।

এদিকে ইজরায়েল-ইরান সংঘাত অব্যাহত থাকায় বিশ্ব ‘দ্রুত গতিতে’ সঙ্কটের দিকে এগোচ্ছে বলে সতর্ক করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

দেখুন আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot