Tuesday, July 14, 2026
HomeScrollভারতে ফিফা বিশ্বকাপ সম্প্রচার নিয়ে কাটল জট
FIFA World Cup 2026

ভারতে ফিফা বিশ্বকাপ সম্প্রচার নিয়ে কাটল জট

৪৮ ঘণ্টার মধ্যে এ নিয়ে চূড়ান্ত ঘোষণা করা হতে পারে

ওয়েব ডেস্ক : ভারতে ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026) সম্প্রচার (Broadcasting) নিয়ে তৈরি হয়েছিল জট। তবে সেই জট এবার কাটতে চলেছে। ফুটবল বিশ্বকাপ দেখানোর দৌড়ে এগিয়ে রয়েছে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ (Zee Entertainment Enterprise)। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ নিয়ে চূড়ান্ত ঘোষণা করা হতে পারে। সূত্রের খবর, ভারতের সম্প্রচার সংস্থার সঙ্গে কম দামে রফা করতে হয়েছে ফিফাকে (FIFA)।

আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Football World Cup)। এই বড় টুর্নামেন্ট আয়োজিত হবে আমেরিকা, কানাডা ও মেক্সিকোয়। ফলে গভীর রাতেই এই ম্যাচগুলি ভারতে (India) দেখা যাবে। মূলত, ২০২৬ ও ২০৩০ সালে বিশ্বকাপ দেখানোর জন্য স্বত্ব বিক্রি করার প্রক্রিয়া শুরু করেছিল ফিফা। দাম রাখা হয়েছিল ১০০ মলিয়ন মার্কিন ডলার। ভারতীয় টাকায় যা ৯৩০ কোটি টাকা।

আরও খবর : গম্ভীরের পরিবর্তে নতুন কোচ বেছে নিল BCCI!

তবে এতে তেমন আগ্রহ দেখায়নি জিও হটস্টার বা সোনি স্পোর্টস। এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ (Zee Entertainment Enterprise)। সংস্থার তরফে জানানো হয়েছে, সম্প্রচার নিয়ে ফিফার সঙ্গে কথা চালাচ্ছে জি। এর জন্য তারা চারটে চ্যানেল তৈরি করবে এই সংস্থা। তার মধ্যে দু’টি হিন্দি ও দু’টি ইংরেজি চ্যানেলে এটি সম্প্রচার হবে। এ নিয়ে দ্রুত চুক্তি হতে পারে বলেই সূত্রের খবর।

সূত্রের খবর, ফিফার (FIFA) সঙ্গে জি’এর চুক্তি হতে পারে ৩০ থেকে ৩৫ মিলিয়ন ডলারে। ভারতীয় মুদ্রায় তা প্রায় ৩০০ কোটি টাকা। ফলে ফিফা যে দর দিয়েছিল, তার থেকে অনেক কমে এই চুক্তি হতে পারে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot