HomeScrollদ্বিতীয় টেস্টে বড় বদলের ইঙ্গিত, কুলদীপ যাদবের জায়গায় অভিষেক হতে পারে সারাংশ...
India vs Sri Lanka 2nd Test

দ্বিতীয় টেস্টে বড় বদলের ইঙ্গিত, কুলদীপ যাদবের জায়গায় অভিষেক হতে পারে সারাংশ জৈনের

গল টেস্টে দুর্বল পারফরম্যান্সের পর বাদ পড়ার সম্ভাবনা কুলদীপের, কলম্বোয় নতুন মুখের অভিষেকের অপেক্ষা

ওয়েব ডেস্ক : শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে প্রথম টেস্টে (Test) দারুণ জয় পেয়েছে ভারত (India)। গলে সেই জয়ের পর সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লক্ষ্য টিম ইন্ডিয়ার। তবে দ্বিতীয় টেস্টের আগে দলের প্রথম একাদশে বদলের সম্ভাবনা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

প্রথম টেস্টে প্রত্যাশা পূরণ করতে পারেননি কুলদীপ যাদব (Kundeep Yadav)। ২৫ ওভার বল করে মাত্র একটি উইকেট নিয়েছেন তিনি, খরচ করেছেন ১০৩ রান। তাঁর জায়গায় মধ্যপ্রদেশের অফস্পিনার সারাংশ জৈনকে (SaranshJain) খেলানোর কথা ভাবা হচ্ছে বলে খবর।

আরও খবর : ডুরান্ড কাপের সেমিফাইনালের আগে শিলংয়ে বিপাকে মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

অন্যদিকে, প্রথম টেস্টে বল হাতে দুর্দান্ত সাফল্য পেয়েছেন মানভ সুথার। নিজের দ্বিতীয় টেস্টেই ম্যাচে মোট ১০টি উইকেট নিয়ে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। রবীন্দ্র জাদেজাও নিয়েছেন চারটি উইকেট। ফলে কুলদীপের জায়গা নিয়ে টিম ম্যানেজমেন্ট নতুন করে ভাবছে।

সারাংশ জৈনের (SaranshJain) সামনে তাই কলম্বোয় আন্তর্জাতিক অভিষেকের দরজা খুলে যেতে পারে। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞ এই অলরাউন্ডার মূলত অফস্পিন করেন। ৫৪টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ১৮৮টি উইকেট এবং ২,২২৩ রান। ২০২৫-২৬ রঞ্জি মরশুমেও ব্যাট-বলে নজর কেড়েছেন তিনি।

[youtube-feed feed=1]
Read More

Latest News