Tuesday, July 21, 2026
HomeScroll২ মাস আগেই শুরু হবে IPL? সূচিতে বিরাট পরিবর্তন করবে BCCI? দেখুন...
IPL 2027

২ মাস আগেই শুরু হবে IPL? সূচিতে বিরাট পরিবর্তন করবে BCCI? দেখুন মেগা আপডেট

কবে শুরু হতে পারে আগামী IPL মরশুম? জানিয়ে দিলেন BCCI সচিব

[h_news]

ওয়েব ডেস্ক: গোটা বিশ্ব যখন ফুটবল জ্বরে আক্রান্ত, তখন আইপিএল (IPL 2027) নিয়ে বিরাট আপডেট এসে গেল ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। বিশ্বের সবচেয়ে বড় লিগ টুর্নামেন্টের সূচিতে বড় পরিবর্তনের কথা ভাবছে বিসিসিআই (BCCI)। ২০২৭ সালের মরশুম থেকেই টুর্নামেন্টটি প্রায় দুই সপ্তাহ এগিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। সেই অনুযায়ী, মার্চের শেষ সপ্তাহের বদলে ১০ মার্চ থেকেই আইপিএল শুরু হয়ে ১৫ মে-র মধ্যে শেষ হতে পারে।

বৃহস্পতিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) জানিয়েছেন, টুর্নামেন্টের শেষ দিকে আবহাওয়াজনিত সমস্যার কথা মাথায় রেখেই এই পরিকল্পনা করা হচ্ছে। তাঁর মতে, মে মাসের দ্বিতীয়ার্ধে দেশের বিভিন্ন প্রান্তে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি তীব্র গরমও খেলোয়াড় এবং দর্শকদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তিনি বলেন, “এ বছর আইপিএল শুরু হয়েছিল ২৮ মার্চ এবং শেষ হয় ৩১ মে। ১৫ মে-র পর থেকে বৃষ্টি বা প্রাক-বর্ষার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে, প্রচণ্ড গরমও খেলোয়াড় ও দর্শকদের জন্য অনুকূল নয়।”

আরও পড়ুন: ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ’কে আমন্ত্রণ জানালেন সৌরভ, কারণ কী?

এই বিষয়ে সম্ভাব্য সূচি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে বিসিসিআইয়ের গেম ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার অভয় কুরুভিল্লাকে (Abbey Kuruvilla)। ভারতীয় ক্রিকেট বোর্ড ২০২৭ সালে আইপিএলের ২০তম সংস্করণ থেকেই নতুন সময়সূচি কার্যকর করতে চায় বলে জানা গিয়েছে। বিসিসিআই সচিবের দাবি, বিশেষ করে উত্তর ও পশ্চিম ভারতের বিভিন্ন ভেন্যুতে তীব্র গরম নিয়ে খেলোয়াড় এবং সমর্থকদের কাছ থেকে একাধিক অভিযোগ এসেছে। সেই কারণেই টুর্নামেন্টকে আরও আরামদায়ক পরিবেশে আয়োজন করার কথা ভাবা হচ্ছে।

তবে আইপিএলের ম্যাচ সংখ্যা বাড়ানোর সম্ভাবনা আপাতত উড়িয়ে দিয়েছে বোর্ড। বর্তমানে ৭৪ ম্যাচের টুর্নামেন্টকে ৯৪ ম্যাচে সম্প্রসারণের বিষয়ে আলোচনা থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট সূচির চাপের কারণে তা এখন সম্ভব নয় বলে জানিয়েছেন সাইকিয়া। তিনি বলেন, “এই মুহূর্তে তা বাস্তবসম্মত নয়। বিভিন্ন দেশের ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে আমাদের অনেক কষ্ট করে এই দুই মাসের উইন্ডো তৈরি করতে হয়।”

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99