Monday, May 18, 2026
HomeScrollবাদ গ্রিন, অ্যালেন সহ একঝাঁক তারকা! এবার নতুনদের নিয়ে দল গড়বে KKR?...
Kolkata Knight Riders

বাদ গ্রিন, অ্যালেন সহ একঝাঁক তারকা! এবার নতুনদের নিয়ে দল গড়বে KKR? দেখুন বিগ আপডেট

গুজরাতের বিরুদ্ধে নাইট দলে হতে পারে ৪ পরিবর্তন! ম্যাচ শুরু হওয়ার আগে দেখে নিন একনজরে

ওয়েব ডেস্ক: আইপিএলের (IPL 2026) শুরুটা একেবারেই স্বপ্নভঙ্গের মতো হয়েছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জন্য। প্রথম পাঁচ ম্যাচে একটিও জয় নেই, চারটি হার এবং একটি ম্যাচ ভেস্তে যাওয়ার পর এক পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার লাস্ট বয় নাইটরা। ফলে শুক্রবার গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে নামার আগে দল নির্বাচনের ধাঁধাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) এবং কোচ অভিষেক নায়ারের (Abhishek Nayar) সামনে।

দলের একাধিক ক্রিকেটারের ধারাবাহিক ব্যর্থতা কেকেআরকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। ওপেনিংয়ে ফিন অ্যালেনের উপর ভরসা করা হলেও তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। তাই আজকের ম্যাচে তাঁর জায়গায় সুযোগ পেতে পারেন আরেক কিউয়ি ব্যাটার টিম সেইফার্ট। একইসঙ্গে এই ম্যাচে দলে নেওয়া হতে পারে রাচিন রবীন্দ্রও, যাঁকে আগের ম্যাচেই খেলানো উচিত ছিল বলে মনে করছেন অনেকেই।

আরও পড়ুন: ম্যাচ জিতিয়ে দুঃসংবাদ দিলেন কোহলি! পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেও টেনশন RCB শিবিরে

তবে নাইট দলের অন্দরে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে ক্যামেরন গ্রিনকে নিয়ে। বিপুল অর্থে কেনা হলেও তিনি ব্যাট-বল কোনও দিকেই প্রভাব ফেলতে পারছেন না এই অজি অলরাউন্ডার। ফলে আজকের ম্যাচে তাঁকে রিজার্ভ বেঞ্চে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। একইভাবে কেকেআর-এর সহ-অধিনায়ক রিঙ্কু সিংয়ের (Rinku Singh) ফর্মও উদ্বেগ বাড়াচ্ছে। মিডল অর্ডারে তাঁর ব্যর্থতা দলের চাপ বাড়াচ্ছে। তাঁর বদলে অনামি কিন্তু প্রতিশ্রুতিময় সার্থক রঞ্জনকে সুযোগ দেওয়ার ভাবনা চলছে, যিনি অনুশীলনে নজর কেড়েছেন।

এদিকে দলের পেস বোলিংয়েও বদলের ইঙ্গিত স্পষ্ট। বৈভব আরোরা ধারাবাহিকভাবে রান খরচ করায় তাঁর জায়গায় নতুন মুখ দক্ষ কামরাকে আজ খেলানো হতে পারে। সাম্প্রতিক ম্যাচগুলিতে অচেনা পেসারদের সাফল্যই এই সিদ্ধান্তে প্রভাব ফেলছে। আককথায় দলকে ঘুরে দাঁড় করাতে বেশ কিছু বড় রদবদল করতেই পারে টিম ম্যানেজমেন্ট।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot