HomeScrollঝুলনের পর ফের জাতীয় মঞ্চে নদিয়ার বঙ্গতনয়া, ভারতীয় ‘এ’ দলে কৃষ্ণনগরের সুজাতা
Sujata Dey

ঝুলনের পর ফের জাতীয় মঞ্চে নদিয়ার বঙ্গতনয়া, ভারতীয় ‘এ’ দলে কৃষ্ণনগরের সুজাতা

অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে জায়গা পেলেন কৃষ্ণনগরের বাঁহাতি বোলিং অলরাউন্ডার

ওয়েব ডেস্ক : ভারতীয় মহিলা ‘এ’ দলের (India Women A Squad) টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিলেন কৃষ্ণনগরের সুজাতা দে (Sujata Dey)। আগামী ১২ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় মহিলা ‘এ’ দল। সেই স্কোয়াডেই রয়েছেন কৃষ্ণনগর রোড স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা সুজাতা।

বাঁহাতি বোলিং অলরাউন্ডার হিসেবে খেলেন সুজাতা (Sujata Dey)। দলের প্রয়োজনে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখার ক্ষমতা রয়েছে তাঁর। বাংলার বিভিন্ন বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর সিনিয়র দলেও জায়গা করে নিয়েছেন তিনি। অনূর্ধ্ব-২৩ দলের সদস্য থাকার পাশাপাশি সিএবি আয়োজিত বেঙ্গল প্রিমিয়ার লিগেও খেলেছেন সুজাতা।

আরও খবর : সাড়ে ৬ বছর পর ক্লাবের জার্সিতে অভাবনীয় কীর্তি মেসির!

ক্রিকেটে তাঁর পথচলা শুরু হয়েছিল মাত্র ১৭ বছর বয়সে। কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট স্টেডিয়ামের কোচিং ক্যাম্পে বেনেডিক্ট গোমস, ঋতব্রত চৌধুরী এবং অভিজিৎ চৌধুরীর কাছে প্রশিক্ষণ নেন তিনি। ছোটবেলায় দেখা স্বপ্ন এবার সত্যি হতে চলেছে তাঁর কাছে। এদিকে পরিশ্রম আর নিয়মিত অনুশীলনের মাধ্যমে জেলা ক্রিকেট থেকে বাংলার বিভিন্ন স্তরের দলে উঠে আসেন সুজাতা। অনূর্ধ্ব-২৩ দল এবং বেঙ্গল প্রিমিয়ার লিগে তাঁর পারফরম্যান্স নজর কাড়ে। তারই সুফল এবার পেলেন সুজাতা (Sujata Dey)।

সুজাতার এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি তাঁর পরিবার। তাঁর বাবা সুব্রত দে সরকারি কর্মচারী। নদিয়ার চাকদহের ঝুলন গোস্বামী দীর্ঘদিন ভারতীয় মহিলা ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করেছেন। এবার সুজাতা দে-র জাতীয় মঞ্চে পা রাখার সুযোগকে নদিয়ার মহিলা ক্রিকেটের আরও একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবেই দেখছেন অনেকে।

[youtube-feed feed=1]
Read More

Latest News