Sunday, May 17, 2026
HomeScrollআরাবুলের গাড়িতে হামলা, তপ্ত ক্যানিং
Arabul Islam

আরাবুলের গাড়িতে হামলা, তপ্ত ক্যানিং

বাসন্তী রাজ্য সড়ক অবরোধ আইএসএফের

ক্যানিং: মঙ্গলবার প্রচারে বেরিয়ে আক্রান্ত ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম (Arabul Islam)। তাঁর গাড়িতে হামলা চালিয়ে কাচ ভেঙে দেওয়া হয়। ব্যাপক উত্তেজনা ছড়ায়। বাসন্তী রাজ্য সড়ক অবরোধ আইএসএফের। হামলার সময় আরাবুল গাড়িতেই ছিলেন বলে জানা গিয়েছে। তবে তাঁর চোট লাগেনি। নিরাপদে তাঁকে বাইরে করে দেন কর্মীরা।

ক্যানিং পূর্বে আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের গাড়িতে হামলা ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল।জানা গেছে, ক্যানিং পূর্ব বিধানসভার দেউলী ১ নম্বর অঞ্চলের আঁখড়াতলা এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। সেই সময় আচমকাই তার গাড়িতে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আইএসএফের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে জড়িত। ঘটনায় আরাবুল ইসলাম সহ কয়েকজনকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তৃণমূলের সঙ্গে আইএসএফ প্রার্থীদের সংঘর্ষ বাঁধে। লাঠিসোঁটা নিয়ে হামলা চলে। উভয়পক্ষের বেশ কয়েকজন রক্তাক্ত হন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন: ৪৮ ঘণ্টাও বাকি নেই ভোটের, নন্দীগ্রামে গ্রেফতার তৃণমূল নেতা

এদিকে, এই ঘটনার প্রতিবাদে বাসন্তী হাইওয়ের ঘটকপুকুর এলাকায় অবরোধে বসেন আইএসএফ কর্মী-সমর্থকরা। অবরোধের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং উত্তেজনা আরও বাড়ে।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা। তার দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। বর্তমানে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান করেছেন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল ইসলাম। আর তারপরই নওশাদের দল ক্যানিং পূর্ব বিধানসভা আসন থেকে তাঁকে প্রার্থী করেছে। এই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের বাহারুল ইসলাম। অন্যদিকে, ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লা এবার অন্য আসনে লড়ছেন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot