Friday, June 12, 2026
HomeScrollজিনাতের খোঁজে পুরুলিয়ায় সঙ্গী পুরুষ বাঘ

জিনাতের খোঁজে পুরুলিয়ায় সঙ্গী পুরুষ বাঘ

পুরুলিয়া: জিনাতের (Tigress Zeenat) খোঁজে পুরুলিয়ায় হাজির সঙ্গী পুরুষ বাঘ। সদ্য যুবতী জিনাত, তাঁর খোঁজে ঝাড়খণ্ডের জঙ্গল থেকে একটি বাঘ ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে বাঘ। ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ার বান্দোয়ানে মিলল বাঘের পায়ের ছাপ (Tigers Footprint Seen Purulia)। এই বাঘটি কি ঝাড়খণ্ডের জঙ্গল থেকে ঢুকে পড়া রয়‍্যাল বেঙ্গল? বাঁকুড়া হয়ে বাঘটি কি পুরুলিয়ায় ঢুকে পড়ল? বেলপাহাড়ির পর পুরুলিয়ার রাইকা পাহাড় সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ মেলার পর এই প্রশ্নই উঠেছে।

টানা আটদিন বন-দফতরের কর্মীদের নাকানিচোবানি খাইয়ে ছিল বছর আড়াইয়ের ‘সদ্য যুবতী’ হওয়া জিনাত। ওড়িশার সিমলিপাল থেকে আশ্রয় নিয়েছিল বাংলায়। কখনও বান্দোয়ান তো কখনও বেলপাহাড়ি, মাইলের পর মাইল হেঁটেই চলেছিল সে। পরে অনেক কসরত করে ধরা পড়ে সে। ফের ছেড়ে আসা হয় তাকে। বাঘিনির দাপাদাপির পর রাইকা পাহাড় সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ মেলায় নতুন করে আতঙ্ক ছড়াল এলাকায়। তৎপর বন দফতরও। এ দিকে জিনাত যেতেই ফের হাজির আর এক পুরুষ বাঘ। তাকে ধরতেও ফের জঙ্গলে নেমেছেন বনকর্মীরা। জানা যাচ্ছে, বেলপাহাড়ির মনিয়াডি জঙ্গল থেকে ইউট্রান নিয়ে বাঘটি পুরুলিয়ার বান্দোয়ানের রাইকার জঙ্গলে রয়েছেন। বনকর্মীরা মনে করছেন পুরুষ বাঘ খুঁজে বেড়াচ্ছে তার মহিলা সঙ্গী জিনাতকে। তাই যে যে জায়গায় ঠিক জিনাত ছিল সেই জায়গায় কি যাচ্ছে পুরুষ বাঘটিও?

আরও পড়ুন: জেলেও এবার 5G জ্যামার! মোবাইলের রমরমা রুখতে বড় পদক্ষেপ

বনদফতর সূত্রে খবর, মঙ্গলবার সকালে বান্দোয়ানের রাইকা পাহাড় সংলগ্ন নেকড়া গ্রামের পাশে বেলডুংরি পাহাড়তলি জায়গায় অসংখ্য পায়ের ছাপ দেখতে পেয়েছেন গ্রামবাসীরা। কেশরা, নেকড়া, লাউপাল, উদোলবনি-সহ বেশ কিছু গ্রামের বাসিন্দারা আতঙ্কিত। রাইকা পাহাড় সংলগ্ন এলাকায় ‘সন্দেহজনক ছাপ’ মিলতেই তৎপর বন দফতরও। খবর পেয়ে বাঘের গতিবিধিও খোঁজ করতে শুরু করেছে পুরুলিয়া বনদফতর। তাদের আবার সঙ্গ দিচ্ছে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের বিশেষ প্রশিক্ষিত টিম।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d