HomeScrollশিলিগুড়ি করিডর ঘিরে বড় কৌশল! ‘ন্যাশনাল স্ট্র্যাটেজিক রিজিওন’ হতে পারে চিকেনস নেক
Siliguri Corridor

শিলিগুড়ি করিডর ঘিরে বড় কৌশল! ‘ন্যাশনাল স্ট্র্যাটেজিক রিজিওন’ হতে পারে চিকেনস নেক

শিলিগুড়ি করিডর ঘিরে কৌশলগত তৎপরতা বাড়াচ্ছে কেন্দ্র

কলকাতা: উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার ‘চিকেনস নেক’ (Chicken’s Neck) বা শিলিগুড়ি করিডর (Siliguri Corridor) ঘিরে কৌশলগত তৎপরতা বাড়াচ্ছে কেন্দ্র। চিন সীমান্তে (China Border) বাড়তে থাকা চাপ এবং তিব্বতের চুম্বি উপত্যকায় ড্রাগনের সক্রিয়তা মাথায় রেখে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকাকে ‘ন্যাশনাল স্ট্র্যাটেজিক রিজিওন’ (এনএসআর) হিসেবে গড়ে তোলার ভাবনা শুরু হয়েছে বলে কেন্দ্রীয় সূত্রে খবর। ইতিমধ্যেই সীমান্তবর্তী এলাকায় নতুন সামরিক ঘাঁটি, রাস্তা উন্নয়ন এবং লজিস্টিক পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে।

গোয়েন্দা সূত্রের দাবি, উত্তর দিনাজপুরের চোপড়া, অসমের ধুবড়ি এবং বিহারের কিষানগঞ্জে নতুন সামরিক ঘাঁটি তৈরি হয়েছে। পাশাপাশি উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে প্রস্তুত রাখা হয়েছে সেনার ত্রি-শক্তি কর্পসকে। চিনের সম্ভাব্য ‘কাট-অফ’ কৌশলের মোকাবিলায় এই করিডরের নিরাপত্তা এখন কেন্দ্রের অন্যতম অগ্রাধিকার।

আরও পড়ুন: ডিভিসিতে চাকরি নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! অন্ডালে হাতাহাতি

এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার দায়িত্ব রাজ্য সরকার ইতিমধ্যেই কেন্দ্রের অধীন এনএইচআইডিসিএলের হাতে তুলে দিয়েছে। সেবক থেকে কালিম্পং হয়ে সিকিম সীমান্ত, হাসিমারা থেকে জয়গাঁ, চ্যাংড়াবান্ধা সীমান্ত এবং দার্জিলিংগামী একাধিক জাতীয় সড়ককে চার লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে শুধু সামরিক রসদ পরিবহণ নয়, নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যও আরও দ্রুত ও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগের লক্ষ্য শুধুমাত্র নিরাপত্তা নয়, উত্তরবঙ্গের আর্থ-সামাজিক উন্নয়নও। শিলিগুড়িকে লজিস্টিক হাব, স্পেশাল ইকনমিক জোন এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পর্যটন, গুদামজাতকরণ, পরিবহণ, কৃষি সরবরাহ এবং আইটি ক্ষেত্রেও নতুন কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হতে পারে। গোয়েন্দা মহলের একাংশের মতে, দীর্ঘদিনের বঞ্চনা, অনুন্নয়ন ও রাজনৈতিক অস্থিরতা কমাতেও এই কৌশলগত উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

[youtube-feed feed=1]
Read More

Latest News