Saturday, May 30, 2026
HomeScrollরিগিং, ছাপ্পা রুখতে মহিলাদের ‘ঝাঁটা, খুন্তি, বঁটি’র নিদান লকেটের
Locket Chatterjee

রিগিং, ছাপ্পা রুখতে মহিলাদের ‘ঝাঁটা, খুন্তি, বঁটি’র নিদান লকেটের

মহিলারা আর চুপ করে বসে থাকবেন না: লকেট চট্টোপাধ্যায়

পূর্ব বর্ধমান: আগামী বিধানসভা নির্বাচনে (Assembly Election 2026) বুথের দখল রুখতে মহিলাদের রণংদেহী হওয়ার ডাক দিলেন বিজেপির (BJP) প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। বুধবার বিকেলে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কাটোয়া দু’নম্বর ব্লকের পলসোনা গ্রামে আয়োজিত বিজেপির ‘পরিবর্তন সভা’ থেকে ছাপ্পা ভোট রুখতে মহিলাদের হাতে ঝাঁটা, খুন্তি ও বঁটি তুলে নেওয়ার নিদান দিলেন তিনি। বিজেপি নেত্রীর এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, “আগামী নির্বাচনে যদি দেখেন কেন্দ্রীয় বাহিনীর সামনেই বুথে রিগিং বা ছাপ্পা ভোট হচ্ছে, তবে মহিলারা আর চুপ করে বসে থাকবেন না। আপনারা নিজের নিজের হাতে তুলে নিন ঝাঁটা, লাঠি, বটি আর খুন্তি।” তাঁর এই আক্রমণাত্মক মন্তব্য বুথ দখলের রাজনীতি রুখতে এক প্রকার সরাসরি প্রতিরোধের ডাক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: পুলিশকে দেখে নেওয়ার হুঁশিয়ারি সুকান্তর! পাল্টা কী বলল তৃণমূল?

সভায় রাজ্যের বর্তমান শাসকদলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন লকেট। তাঁর অভিযোগের মধ্যে ছিল সরকারি প্রকল্পের টাকা তছরুপ, রাজ্যে মহিলাদের নিরাপত্তাহীনতা এবং বিজেপি কর্মীদের উপর ধারাবাহিক হামলার ঘটনা। বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, নারী নির্যাতন এবং তথাকথিত সংখ্যালঘু তোষণের রাজনীতির প্রতিবাদ জানিয়ে কাটোয়া জেলা বিজেপির সাংগঠনিক কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় প্রায় ১০০টি পরিবার তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে যোগ দেয়। লকেট চট্টোপাধ্যায় নিজে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান।

এই সভার পর কাটোয়া ও সংলগ্ন এলাকায় রাজনৈতিক সমীকরণে নতুন পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। যদিও লকেট চট্টোপাধ্যায়ের মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO