HomeScrollমুখ্যমন্ত্রীর ফ্লেক্সে বিজেপির পোস্টার! খড়িবাড়িতে লিখিত অভিযোগ দায়ের তৃণমূলের
BJP

মুখ্যমন্ত্রীর ফ্লেক্সে বিজেপির পোস্টার! খড়িবাড়িতে লিখিত অভিযোগ দায়ের তৃণমূলের

পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ও উত্তেজনা ছড়িয়েছে

শিলিগুড়ি: খড়িবাড়িতে (Khoribari) মুখ্যমন্ত্রীর ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ (Aamader Para Aamader Samadhan) প্রকল্পের ফ্লেক্সে বিজেপির (BJP) পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ও উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির নেতাজীপল্লী গ্রামে। মুখ্যমন্ত্রীর ছবি থাকা ব্যানারের উপর অন্য দলের পোস্টার লাগানো হয়েছে বলে অভিযোগ উঠতেই এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়।

এই ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের ব্লক সভাপতি কিশোরী মোহন সিংহ অভিযোগ করে বলেন, রাজ্যে উন্নয়নের ধারা দেখে এবং আসন্ন নির্বাচনে হারার আশঙ্কায় বিজেপি কুরুচিকর রাজনীতিতে নেমেছে। পরিকল্পিতভাবেই সরকারি প্রকল্পের ফ্লেক্স বিকৃত করা হয়েছে বলে দাবি তাঁর।

আরও পড়ুন: অবাক বিষপান! সিঁদুর পরে পোস্ট, তারপরই…

অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির বক্তব্য, তাদের দলে এ ধরনের সংস্কৃতি নেই। বিজেপি নেতা কল্যাণ কুমার প্রসাদ কটাক্ষ করে বলেন, রাজ্যের দুর্নীতি ইস্যু থেকে নজর ঘোরাতেই তৃণমূলের কর্মীরাই এমন কাজ করে দোষ চাপানোর চেষ্টা করছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News