Wednesday, May 13, 2026
HomeScrollফের বিএলও-র মৃত্যু রাজ্যে! এবার ঘটনা বাঁকুড়ায়
Bankura

ফের বিএলও-র মৃত্যু রাজ্যে! এবার ঘটনা বাঁকুড়ায়

বিএলও-র দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য

ওয়েব ডেস্ক : ফের বুথ লেবেল অফিসারের (BLO) মৃত্যু রাজ্যে। এবার ঘটনাস্থল বাঁকুড়া (Bankura)। মৃতের (Death) নাম হারাধন মন্ডল। এই ঘটনায় রানিবাঁধ বিধানসভার রাজাকাটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যে ওই বিএলও-র দেহ উদ্ধার করে পাঠিয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। সেখানে তাঁর ময়নাতদন্ত হবে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, বাঁকুড়ার রাজাকাটা মাঝেরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন হারাধন মন্ডল। তবে এসআইআর (SIR)-এর জন্য রানিবাঁধ বিধানসভার ২০৬ নম্বর বুথে বিএলও-র দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। ওই বুথে বেশ কয়েকজন ভোটারকে শুনানিতে ডাকা হয় বলে খবর। এর পরেই তাঁদের নথির জোগারের কথা বলে রবিবার ঘর থেকে বেরিয়ে যান তিনি। কিন্তু অনেকক্ষণ বাড়ি না ফেরায় চিন্তা হয় পরিবারের। তার পর একটি ক্লাসরুমে সিলিং ফ্যানে ফাঁস লাগানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে খবর।

আরও খবর : মমতার নাম-ছবি দিয়ে ভুয়ো সরকারি ঋণের ফাঁদ! সতর্ক করল রাজ্য পুলিশ

মৃতের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয় বলে জানা গিয়েছে। সেখানে লেখা ছিল, ‘আমি আর চাপ নিতে পারছি না, বিদায়।’ সঙ্গে তিনি জানিয়েছেন, ‘বিএলও-র কাজের জন্য আমিই দায়ী। এর সঙ্গে অন্য কারও যোগ নেই।’ আর শেষে লেখা ছিল, ‘সব ঠিক করেও আমি ভুল করলাম। ক্ষমা করো আমাকে।’ আর এই ঘটনা সামনে আসতেই তীব্র চাঞল্য ছড়িয়েছে।

পরিবারের তরফে দাবি করা হয়েছে, এসআইআর (SIR)-এর চাপ আর নিতে পারছিলেন না তিনি। সে কারণেই তিনি এই পথ বেছে নিয়েছেন। এ নিয়ে হারাধন মন্ডলের ছেলে সোহম বলেছেন, কোনও ট্রেনিং, সাহায্য ছাড়াই বাবাকে কাজ করতে হচ্ছিল। সারারাত কাজ করতে হত। সেই চাপ নিতে না পেরেই আত্মঘাতী হয়েছেন বাবা। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto