Saturday, June 6, 2026
HomeScrollনিরাপত্তা, ক্রীড়া, মহাকাশে ইতিহাস ভারতের, বছরের শেষ 'মন কি বাত' থেকে বার্তা...
Mann Ki Baat

নিরাপত্তা, ক্রীড়া, মহাকাশে ইতিহাস ভারতের, বছরের শেষ ‘মন কি বাত’ থেকে বার্তা মোদির

‘অপারেশন সিঁদুর’ বিশ্বকে দেখিয়ে দিয়েছে নিরাপত্তা নিয়ে আপস করবে না ভারত

ওয়েবডেস্ক-  একটা বছর শেষ হতে চলল। আমরা ২০২৫-এর একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছি। ২০২৬ এর চলার পালা। বছর শেষের ‘মন কি বাত’ (Mann Ki Baat)  থে্কে দেশবাসীর (India) সামনে সাফল্যের খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

প্রধানমন্ত্রী বলেন, ১২৯ তম পর্ব থেকে প্রধানমন্ত্রী বলেন, ২০২৫-এ এমন কিছু হয়েছে, যার জন্য দেশ আজ গর্বিত। নিরাপত্তা থেকে ক্রীড়াজগত, বিজ্ঞান, গবেষণা, গোটা বিশ্বের কাছে ভারত মজবুত ইমেজ তৈরি করেছে। মোদি বলেন, এই বছর ‘অপারেশন সিঁদুর’ দেখেছে ভারত। গোটা বিশ্ব বুঝেছে ভারত তার দেশের নিরাপত্তা নিয়ে আপস করবে না। দেশমাতার প্রতি ভারতে শ্রদ্ধা, ভক্তির গোটা বিশ্ব সাক্ষী আছে। এবছর ‘বন্দে মাতরম’ ১৫০ বছরের পূর্তিতে গোটা দেশবাসীর মনে শ্রদ্ধা দেশভক্তি উদ্ভাসিত হয়েছে।

২০২৫ ক্রীড়াজগতে মাইলফল ছুঁয়েছে ভারত। আমাদের পুরুষ ক্রিকেট টিম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে। আর দেশের কন্যারা ইতিহাস রচনা করেছে টি ২০ বিশ্ব কাপ জিতে। এছাড়াও দিব্যাঙ্গরাও  চ্যাপিম্পিয়ন হয়ে বিশ্বের নানা জায়গা থেকে দেশের জন্য বহু পদক এনেছে।

আরও পড়ুন-  মাঠে নামছে ‘যক্ষ’! অপরাধ দমনে AI-এর শরণাপন্ন যোগী সরকার

মহাকাশ বিজ্ঞানে মাইলফল ছুঁয়েছে ভারত। শুভাংশু শুক্লা হলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া ভারতের প্রথম মহাকাশচারী। এছাড়াও পরিবেশ রক্ষায় ও বন্যপ্রাণী সুরক্ষায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতে চিতার সংখ্যা এখন ৩০-এর বেশি।

ঐতিহ্য ও ভক্তির সংমিশ্রণে ভারতের প্রয়াগরাজে মহাকুম্ভের সাক্ষী থেকেছে ভারত। গোটা বিশ্বের কাছে নজর কেড়েছে ভারতের এই ঐতিহ্য। অযোধ্যায় রাম মন্দিরে পতাকা উত্তোলনে প্রতিটি ভারতবাসী আজ গর্বিত।

২০২৫ ভারতকে আরও আত্মবিশ্বাসী করেছে।

আমার কাছে নতুন প্রজন্মের প্রশ্ন ছিল কীভাবে তারা তাদের পরিকল্পনা আমার কাছে পৌঁছে দিতে পারবে? তার সমাধান হয়েছে ‘বিকশিত ভারতের মধ্যে দিয়ে। তরুণ মনের এই কৌতূহলের সমাধান হল ‘বিকশিত ভারত তরুণ নেতারা সংলাপ’। আগামী মাসের ১২ তারিখে, স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে ‘জাতীয় যুব দিবস’ পালিত হবে। সেই দিন ‘তরুণ নেতাদের সংলাপ’ও আয়োজন করা হবে, এবং আমি অবশ্যই এতে অংশগ্রহণ করব আমি।  এই অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

আমরা ওড়িশার স্বাধীনতা সংগ্রামী পার্বতী গিরি জি-কে স্মরণ করি, যিনি মাত্র ষোলো বছর বয়সে ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করে, সমাজসেবা ও আদিবাসীদের উন্নয়নের জন্য কাজ করেছেন।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini