Monday, June 29, 2026
HomeScrollচলন্ত বাইকে বিস্ফোরণ! মৃত্যু হল যুবকের
Madhyapradesh

চলন্ত বাইকে বিস্ফোরণ! মৃত্যু হল যুবকের

এই মর্মান্তিক দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

ওয়েব ডেস্ক : চাঞ্চল্যকর ঘটনা মধ্যপ্রদেশে (Madhyapradesh)। চলন্ত বাইকে ঘটল বিস্ফোরণের (Blast) ঘটনা। তার জেরে মৃত্যু (Death) হল এক যুবকের। রবিবার সকালে মধ্যপ্রদেশের সেহোর জেলায় এমন ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। তবে কী ভাবে বাইকে এমন দুর্ঘটনা ঘটল? তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ইতিমধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ইছাবর অষ্টা রোডে রামনগর গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। তার পরেই এর খবর যায় পুলিশের (Police) কাছে। জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল যে, ওই যুবকের দুই পা ছিন্ন ভিন্ন হয়ে যায়। তবে মৃত যুবকের নাম এখনও জানা যায়নি।

আরও খবর : নিরাপত্তা, ক্রীড়া, মহাকাশে ইতিহাস ভারতের, বছরের শেষ ‘মন কি বাত’ থেকে বার্তা মোদির

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রশ্ন উঠছে, বাইকে কোনওরকমভাবে বিস্ফোরণ ঘটেছে? না বাইকে বিস্ফোরক বোঝাই করে নিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে? ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে বিস্ফোরণের জেরে বাইকটি পুড়ো ছাই হয়ে গিয়েছে বলে খবর।

অন্যদিকে সম্প্রতি সেহোর জেলার ইন্দোর-ভোপাল জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক যুবকের। তিনি ছিলেন রাজস্থানের বাসিন্দা। জানা গিয়েছিল, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছিল সিমেন্ট বোঝাই একটি ট্রলি। তার মধ্যেই চাপা পড়ে মৃত্যু হয়েছিল ওই চালকের। জানা গিয়েছিল ওই যুবকের নাম গোবিন্দ রাম। তার পর সেখানেও আরও একটি দুর্ঘটনার খবর সামনে এল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO