Friday, June 5, 2026
HomeScrollমতুয়া -গোসাঁইদের ভাতা দিচ্ছে না রাজ্য! দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের

মতুয়া -গোসাঁইদের ভাতা দিচ্ছে না রাজ্য! দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের

বাগদা: ধর্মগুরুদের ভাতা দেয় রাজ্য। কিন্তু মতুয়া ধর্মগুরুরা ভাতা থেকে বঞ্চিত। এ নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাধিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)।

শান্তনু ঠাকুরের দাবি, ‘কেন্দ্রীয় সরকার মতুয়া, সাধু বা গোসাঁইদের ভাতা দিতে চাইছে। কিন্তু অনুমোদন দিচ্ছে না রাজ্য সরকার।’ শান্তনুর মন্তব্যকে কেন্দ্র করে চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। পাল্টা ভোটের রাজনীতি দেখছে তৃণমূল।

আরও পড়ুন: ব্যারাকপুরে গুলি চলার ঘটনায় গ্রেপ্তার ৩

বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনারে বাগদায় হেলেঞ্চার মতুয়া সম্মেলনে যোগদান করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এদিন অল ইন্ডিয়া মতুয়া সংঘের সভাপতি বলেন, ‘আমরা দেখছি একটা বিশেষ গোষ্ঠী এই সরকারের মাধ্যমে ভাতা পাচ্ছে। কিন্তু মতুয়া, সাধু, গোঁসাইরা ভাতা পায় না। কেন্দ্রীয় সরকার তাদের ভাতা দিতে চায়। কিন্তু ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া যাচ্ছে না অর্থাৎ রাজ্য সরকারকে উপেক্ষা করে কেন্দ্র মতুয়া, সাধু, গোঁসাইদের ভাতা দিতে পারছে না।’

কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর আবেদন, ‘তাদের কথা মাথায় রেখে রাজ্য সরকার যেন মতুয়া গুরু গোঁসাইদের ভাতা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে এনওসি দেয়।’ তিনি আরও বলেন, ‘রাজ্য সরকারকে চিঠি করা আছে। কিন্তু রাজ্য সরকার কোনও উত্তর দিচ্ছে না। আমরা কী করতে পারি?

যদিও বিষয়টিকে ভাঁওতা হিসেবে দেখছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এলাকার কাউন্সিলর তথা ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণা ঠাকুর বলেন,’কেন্দ্রীয় সরকার ভোটের আগে মতুয়াদের জন্য অনেক কিছু করার কথা বলে। কিন্তু এখনও পর্যন্ত কিছু করেনি। শুধু ভোটের আগে এসে বড় বড় কথা বলে চলে যায়, তারপরে আর দেখা যায় না। শান্তনু ঠাকুরের এই মন্তব্য শুধু 2026 সালের বিধানসভা ভোটে জিততে হবে তার জন্য। কিন্তু এবার আর হবে না।’

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D