Tuesday, June 30, 2026
HomeScrollকোচবিহার সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নজরে কোচ-রাজবংশী সম্প্রদায়!
Mamata Banerjee

কোচবিহার সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নজরে কোচ-রাজবংশী সম্প্রদায়!

মুখ্যমন্ত্রীর কোচবিহার সফরের সূচি এখনও চূড়ান্ত নয় বলেই খবর!

ওয়েব ডেস্ক : কোচবিহার (Cooch Behar) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, আগামী ৯ ডিসেম্বর সেখানে পৌঁছবেন তিনি। সেখানকার রাসমেলা ময়দানে সভা করার কথা তাঁর। জানা যাচ্ছে, ইতিমধ্যে মমতার এই সফর নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা তৃণমূল (TMC) নেতৃত্ব। তবে মুখ্যমন্ত্রীর কোচবিহার সফরের সূচি এখনও চূড়ান্ত নয় বলেই খবর।

মুখ্যমন্ত্রীর আসন্ন সফর নিয়ে রবিবার কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন, ৯ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় কোচবিহারে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখানে রাসমেলা ময়দানে তাঁর সভা করার কথা তাঁর। মুখ্যমন্ত্রীর সফরের আগে ১ ডিসেম্বর, সোমবার সকাল ১১টায় ব্লক সভাপতিদের নিয়ে জরুরি বৈঠক করার কথা। তার পরেই ২ ডিসেম্বর হবে প্রস্তুতি সভা। সেখানে সাংসদ বিধায়ক সহ একাধিক জেলা নেতৃত্বের উপস্থিত থাকবেন বলে খবর। সঙ্গে, জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর সেদিনের সভা ঐতিহাসিক হতে চলেছে।

আরও খবর : রানিতলা থানার উদ্যোগে ড্রোন ও ডগ স্কোয়াড নিয়ে বৃহৎ তল্লাশি অভিযান

প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (SIR)-এর কাজ। ৪ ডিসেম্বর তা শেষ হওয়ার কথা। তবে রবিবার নতুন নির্দেশিকা দিয়ে এই সমসসীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। ৪ ডিসেম্বরের জায়গায় ১১ ডিসেম্বর শেষ হবে এসআইআর-এর কাজ। এর পর ১২ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে খসড়া তালিকা তৈরি করার কাজ। তার পরেই ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা। তৃণমূলের তরফে আগেই আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছিল, এই প্রক্রিয়া তাড়াহুড়োতে করতে গিয়ে বৈধ ভোটারের নাম বাদ পড়তে পারে। ফলে ঝুঁকির মুখে মতুয়া, রাজবংশীরা।

কারণ, ২০০২ সালের ভোটার লিস্টে তাঁদের নাম নাও থাকতে পারে। সেই কারণে এই সম্প্রদায়ের মানুষের কাছ থেকে জরুরি নথি চাইতে পারে কমিশন। আর তা না দেখাতে পারলে খসড়া তালিকায় নাম নাও উঠতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রী বার বার জানিয়েছেন, তারা কারোর সঙ্গে ‘অন্যায়’ হতে দেবে না। ফলে ডিসেম্বরে মুখ্যমন্ত্রীর কোচবিহার সফর বেশ গুরুপূর্ণই হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO